ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

কালিগঞ্জে এমপি মুহাদ্দিস রবিউল বাশারের দিনব্যাপী সরকারি বিভিন্ন অফিস পরিদর্শন ও জনসাধারণের সাথে মতবিনিময়

কালিগঞ্জ ব্যুরোঃ  

সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভূমি অফিস, সাব রেজিস্ট্রার অফিস, কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে সকল দপ্তরের অফিসারদের সাথে মতবিনিময়, নাজিমগঞ্জ বাজারে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় ও ফুলতলায় যুবকদের সাথে শুভেচ্ছা বিনিময়  সহ সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান  পরিদর্শন করেছেন।

সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  পরিদর্শনকালে তিনি হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা, চিকিৎসক ও নার্সদের উপস্থিতি এবং অবকাঠামোগত সুবিধাসমূহ ঘুরে দেখেন। এ সময় তিনি বিভিন্ন ওয়ার্ডে গিয়ে রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসা সংক্রান্ত খোঁজখবর নেন। পাশাপাশি সেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সকাল ১১ঃ৩০ টায় উপজেলা ভূমি অফিস পরিদর্শনপূর্বক সার্বিক কার্যক্রম সম্পর্কে পর্যালোচনা করেন  সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলামের সাথে। পরবর্তীতে তিনি সাব রেজিস্ট্রার অফিস পরিদর্শন করেন। কালিগঞ্জ উপজেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথেও সৌহার্দপূর্ণ পরিবেশে সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন। 

এরপরে নাজিমগঞ্জ বাজর ব্যবসাযীদের সাথে মতবিনিময় কালে ব্যবসায়ী নেতৃবৃন্দ নাজিমগঞ্জ বাজার ও পশ্চিম কালিগঞ্জের মধ্যে ব্রীজ নির্মান, বাজারে সিসিটিভি স্থাপন ও জলাবদ্ধতা নিরসনের দাবি জানান। 

সংসদ সদস্য বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর।  বিদ্যমান সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের ব্যাপারে আশ্বাস দেন তিনি। 

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর উপজেলা আমির আব্দুল ওহাব সিদ্দিকী,উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, অফিস সেক্রেটারি আফতাব উদ্দিন, উপজেলা জামায়াতের সহঃ সেক্রেটারি  মাওলানা মোঃ আনোয়ারুল ইসলাম, জামায়াত নেতা মোঃ সিরাজুল ইসলামসহ স্থানীয় ও উপজেলার ১২টি ইউনিয়নের জামায়াতে আমির ও সেক্রেটারি সহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ছবিঃ কালিগঞ্জে সরকারি বিভিন্ন অফিস পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে প্রধান অতিথির বক্তব্য রাখছেন এমপি মুহাদ্দীস রবিউল বাসার।

কালিগঞ্জ ব্যুরো শেখ শরিফুল ইসলাম ০১৭৮০৫৬০৯৬০।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

কালিগঞ্জে এমপি মুহাদ্দিস রবিউল বাশারের দিনব্যাপী সরকারি বিভিন্ন অফিস পরিদর্শন ও জনসাধারণের সাথে মতবিনিময়

প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x