কালীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আঃ গাফফার চলে গেলেন না ফেরার দেশে,কফিনে জাতীয় পতাকা, পেল রাষ্ট্রীয় মর্যাদা।
কালিগঞ্জ ব্যুরোঃ
সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা আঃ গাফফার চলে গেলেন না ফেরার দেশে।কফিনে জাতীয় পতাকা, পেল রাষ্ট্রীয় মর্যাদা। ২২ ফেব্রুয়ারি রবিবার জোহর নামাজ বাদ উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সংস্কৃতিক কেন্দ্রের প্রাঙ্গনে রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফফার গাজীর দাফন সম্পন্ন হয়েছে। কালিগঞ্জ উপজেলা মডেল জামে মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের সামনে উপজেলা পরিষদ চত্বরে নামাজে জানাজার শেষে জেলা সশস্ত্র বাহিনীর বোর্ড কর্তৃক সম্মাননা ও গার্ড অব অনার শেষে তাকে মহৎপুর সরকারি কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য আবদুল গাফফারের দাফনের আগে কালিগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ জুয়েল হোসেনের নেতৃত্বে একটি চৌকস পুলিশ সদস্যের দল গার্ড অব অনার প্রদান করার মাঝে উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মাইনুল ইসলাম খান বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্যের কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান। উক্ত সময় কালীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, নূর মোহাম্মদ, মনির হোসেন, শাহাদাত হোসেন, মমতাজ হোসেন মন্টু, আমজাদ হোসেন সহ মুক্তিযোদ্ধাবৃন্দ, সন্তান কমান্ডের সদস্য, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ,সুধী সমাজ ও ধর্মপ্রাণ মুসল্লী বৃন্দ উক্ত জানাযায় উপস্থিত ছিলেন। সাবেক সেনা সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফফার গাজীর শনিবার দুপুরে বুকে ব্যথা অনুভব হলে বিকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ঐদিন রাত দেড়টার দিকে তিনি ইন্তেকাল করেন।( ইন্না লিল্লাহি----রাজিউন)। তিনি শীতলপুর গ্রামের মৃত ইমান আলী গাজীর পুত্র। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র, ৭ কন্যা সন্তান সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা সাবেক এই সেনা সদস্য ১৯৭৭ সালে বাংলাদেশ সেনাবাহিনীর ৫ ম ইস্টবেঙ্গল রেজিমেন্টে যোগদান করেন। দীর্ঘ চাকরি শেষে ১৯৯২ সালে তিনি লান্স কর্পোরাল পদে চাকরি থেকে অবসর গ্রহন করেন। তিনি দীর্ঘদিন যাবত হৃদরোগে আক্রান্ত হয়ে ভুগছিলেন। বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য আব্দুল গাফফারের দাফনের আগে জেলা সশস্ত্র বাহিনী বোর্ডের পক্ষ থেকে কালীগঞ্জে অবস্থিত পাও খালি আর্মি ক্যাম্পের ক্যাম্প অধিনায়ক লেফটেন্যান্ট আব্দুল কাদেরের নেতৃত্বে একটি চৌকস সেনাদল এই বীর মুক্তিযোদ্ধার প্রতি সালাম ও সম্মান প্রদর্শন করেন। প্রায়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার গাজী কালীগঞ্জের ঐতিহ্যবাহী সৈনিক হোটেলের স্বত্বাধিকারী ছিলেন।
ছবিঃ কালীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আঃ গাফফারের মৃত্যুতে,কফিনে জাতীয় পতাকা, রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনারের নেতৃত্ব দিচ্ছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান।
কালিগঞ্জ ব্যুরোঃ শেখ শরিফুল ইসলাম ০১৭৮০৫৬০৯৬০।
মতামত