গুণবতী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে দায়িত্বশীল শিক্ষা বৈঠক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :
এই উপলক্ষে শনিবার বিকালে স্থানীয় অডিটোরিয়ামে গুণবতী ইউনিয়ন জামায়াত ইসলামীর আমির মু. ইউসুফ মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মু. মাহফুজুর রহমান, বিশেষ অতিথির আলোচনা করেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ডা. মঞ্জুর আহমেদ সাকি।
উক্ত শিক্ষা বৈঠকে দারসুল কুরআন পেশ করেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আবু বকর।
উক্ত শিক্ষা বৈঠক সঞ্চালনা করেন গুণবতী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ইকবাল হোসেন লিটন ও গুণবতী ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল হামিদ।
মতামত