ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

চকবাজারের মৌলভীবাজারে ভোক্তা কর্মকর্তার অভিযানে বাধা, মামলা না নেওয়ার অভিযোগ

ভ্রাম্যমাণ বিশেষ প্রতিনিধি: (আহমদ রেজা) 

রাজধানীর চকবাজার এলাকার মৌলভীবাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক অভিযানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ব্যবসায়ী সমিতির সভাপতির বিরুদ্ধে। সরকারি দায়িত্ব পালনকালে সহকারী পরিচালক জনাব আব্দুল জব্বার মন্ডল এ ঘটনার সম্মুখীন হন বলে অধিদপ্তর সূত্রে জানা গেছে।

জানা যায়, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও কাগজপত্র যাচাইয়ের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়। এ সময় এক ব্যবসায়ীর কাছে পণ্য ক্রয়-বিক্রয়ের বৈধ রশিদ সংরক্ষিত না পাওয়া এবং ছোলার অযৌক্তিক মূল্য বৃদ্ধির অভিযোগে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযোগ রয়েছে, জরিমানা আরোপের সময় মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি অভিযানে হস্তক্ষেপ করেন এবং ভবিষ্যতে সেখানে এ ধরনের অভিযান না চালানোর জন্য ভোক্তা কর্মকর্তাকে সতর্ক করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে আরও জানা যায়, সরকারি কাজে বাধা প্রদানের ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের জন্য অফিসিয়াল চিঠি দেওয়া হয়েছে। তবে ২৪ ঘণ্টা অতিবাহিত হলেও মামলা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ উঠেছে।

আইন সংশ্লিষ্টরা বলছেন, সরকারি দায়িত্ব পালনে বাধা প্রদান দণ্ডনীয় অপরাধ। এছাড়া পণ্য ক্রয়-বিক্রয়, মজুদ ও ব্যবহারের ক্ষেত্রে যথাযথ রশিদ সংরক্ষণ না করা ভোক্তা অধিকার আইন ও নিরাপদ খাদ্য আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন মহল। একই সঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের প্রতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানা বা ব্যবসায়ী সমিতির সভাপতির কোনো বক্তব্য পাওয়া যায়নি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

চকবাজারের মৌলভীবাজারে ভোক্তা কর্মকর্তার অভিযানে বাধা, মামলা না নেওয়ার অভিযোগ

প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x