কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কার্যক্রম আজ সকাল সাড়ে ৯টায় আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন মাননীয় মন্ত্রী হাজী আমিন-উর রশিদ ইয়াছিন এবং মাননীয় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
রবিবার সকালে মন্ত্রণালয়ে উপস্থিত হয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রী দাপ্তরিক কার্যক্রমের খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন। এ সময় কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মৎস্য ও প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। তারা বলেন, সরকারের উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থাকে আরও গতিশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। পাশাপাশি মাঠপর্যায়ে কার্যক্রম তদারকি জোরদার করার বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
মতামত