হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে শওকত আলীর ঘোষণা
টেকনাফ প্রতিনিধি: সোলতান আহমদ।
টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নর ৯ নম্বর ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য (মেম্বার) পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন শওকত আলী। সম্প্রতি এলাকাবাসীর সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতার কথা জানান।
শওকত আলী বলেন, “আমি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকতে চাই। সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে এলাকাকে চাঁদাবাজি, দুর্নীতি, অপহরণ, চুরি ও ডাকাতিমুক্ত করতে কাজ করব।” তিনি আরও জানান, ওয়ার্ডে শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করা, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং সামাজিক মূল্যবোধ পুনর্গঠনই হবে তার প্রধান লক্ষ্য।
তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, নির্বাচিত হলে ওয়ার্ডবাসীর ন্যায্য অধিকার রক্ষায় নিরপেক্ষভাবে কাজ করবেন। উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি নিরাপদ ও বাসযোগ্য এলাকা গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি।
এ সময় উপস্থিত এলাকাবাসী শওকত আলীর ঘোষণাকে স্বাগত জানিয়ে সৎ ও সাহসী নেতৃত্বের প্রত্যাশা ব্যক্ত করেন। তারা বলেন, দুর্নীতিমুক্ত ও নিরাপদ ওয়ার্ড গঠনে এমন প্রার্থীর বিকল্প নেই।
স্থানীয়দের মতে, শওকত আলীর ঘোষণায় হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নির্বাচনী পরিবেশে নতুন গতি সঞ্চার হয়েছে।
মতামত