ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

কিশোরগঞ্জে গুজাদিয়া প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, আহত ১

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় প্রবাসী জামাল উদ্দিনের নির্মাণাধীন বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার গুজাদিয়া ইউনিয়নের টামনী পিটুয়া গ্রামে।

ভুক্তভোগী জামাল উদ্দিন জানান, তিনি দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করছেন। কষ্টার্জিত অর্থ দিয়ে নিজ গ্রামে বাড়ি নির্মাণের কাজ শুরু করলে এলাকার কিছু চিহ্নিত ব্যক্তি তার কাছে চাঁদা দাবি করে আসছিল। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে বলে অভিযোগ করেন।

তার দাবি, হামলাকারীরা নির্মাণাধীন বাড়ি থেকে টাইলস, বিদ্যুতের তার, সিমেন্টসহ বিভিন্ন নির্মাণসামগ্রী লুট করে নিয়ে যায়। পাশাপাশি পাশের দোকান থেকে নগদ অর্থ ও একটি টেলিভিশনও নিয়ে যাওয়া হয়। লুট হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা বলে জানান তিনি।

জামাল উদ্দিনের অভিযোগ, কাঞ্চন (পিতা: নুরুল ইসলাম) এর নেতৃত্বে বিল্লাল, আলম, শাহ আলম, সুমন, বাবুল, আজিজুল, জালাল ও হানিফসহ কয়েকজন এ ঘটনার সঙ্গে জড়িত। অভিযুক্তদের সবার বাড়ি গুজাদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের টামনী পিটুয়া গ্রামে বলে জানা গেছে।

ঘটনার পরপরই ভুক্তভোগী করিমগঞ্জ থানা-এ ফোনে অভিযোগ জানান। এ বিষয়ে থানা থেকে এসআই মোশতাক ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা যাচাই করেন বলে স্থানীয় সূত্রে জানা যায়।

এ বিষয়ে করিমগঞ্জ থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহমুদ মোরশেদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “ঘটনার কথা শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে হামলায় জামাল উদ্দিনের বাড়ির কেয়ারটেকার আল-আমিন গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছে এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

কিশোরগঞ্জে গুজাদিয়া প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, আহত ১

প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x