পোরশায় ২১ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।
পোরশা (নওগাঁ) প্রতিনিধি :-
নওগাঁর পোরশায় যথাযেগ্য মর্যদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার দিবসটিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাত ১২.০১মিনিটে নিতপুরে অবস্থিত শহিদ মিনারে পুস্পস্তবক অর্পন করা হয়। এতে নেতৃত্বদেন ইউএনও রাকিবুল ইসলাম। এসময় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী বিচারক মোসাঃ নাবিলা ফেরদাউস,কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ,থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন,
মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোঃ শরিফুল ইসলাম সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মতামত