ফুলেল শুভেচ্ছা নয়, দানে হোক ভালোবাসার প্রকাশ গফরগাঁওবাসীর উদ্দেশ্যে আখতারুজ্জামান বাচ্চুর হৃদয়ছোঁয়া আহ্বান
গফরগাঁও (ময়মনসিংহ-১০) প্রতিনিধি: আল আমিন খান
ময়মনসিংহ-১০ আসনের গফরগাঁও উপজেলা, পৌরসভা ও পাগলাবাসীর প্রতি গভীর ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এক আবেগঘন বার্তা দিয়েছেন জননেতা আখতারুজ্জামান বাচ্চু। তার এই বক্তব্যে ফুটে উঠেছে মানুষের প্রতি অগাধ ভালোবাসা, দায়িত্ববোধ ও জনকল্যাণে নিবেদিত এক মনোভাব।
তিনি বলেন ,প্রিয় ময়মনসিংহ-১০, গফরগাঁও উপজেলা, পৌর ও পাগলাবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের বাচ্চু। আপনাদের বাচ্চু হয়েই থাকতে চাই।”
নিজেকে জনগণের একজন সেবক হিসেবে পরিচয় দিয়ে তিনি স্পষ্টভাবে জানান, তাকে ফুলেল শুভেচ্ছা বা জাঁকজমকপূর্ণ সম্বর্ধনা দেওয়ার কোনো প্রয়োজন নেই। বরং সেই অর্থ সমাজের কল্যাণে ব্যয় করার জন্য সবার প্রতি অনুরোধ জানান তিনি।
তার ভাষায়—আমাকে ফুল দিয়ে বরণ করার দরকার নেই। ফুল ও সম্বর্ধনার পেছনে যে অর্থ ব্যয় হয়, তা যদি বিভিন্ন মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের ইফতার কিংবা অন্য কোনো ভালো কাজে দান করা হয়, তবেই আমি সত্যিকারের আনন্দ পাবো।”
এই আহ্বান শুধু একটি বক্তব্য নয়, বরং এটি একটি মানবিক দৃষ্টান্ত। পবিত্র রমজান মাসকে সামনে রেখে অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা দিচ্ছে।তিনি আরও বলেন,আমার হৃদয়ে আপনাদের ধারণ করি। দোয়া করবেন, আমি যেন সবসময় জনকল্যাণে কাজ করতে পারি। আল্লাহ আমাকে আপনাদের প্রত্যাশা পূরণে কাজ করার তৌফিক দিন। আমিন।”
এলাকাবাসী মনে করছেন, বাচ্চুর এই বক্তব্য তার বিনয়, আন্তরিকতা ও দায়িত্বশীল নেতৃত্বের প্রমাণ বহন করে। ক্ষমতার চাকচিক্যের চেয়ে মানুষের কল্যাণ ও দুঃসময়ে পাশে থাকার অঙ্গীকারই তাকে আলাদা করে তুলেছে।
গফরগাঁওবাসীর প্রত্যাশা—তিনি ভবিষ্যতেও সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে উন্নয়ন, শিক্ষা, ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখবেন এবং একটি মানবিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ গফরগাঁও গড়ে তুলবেন।
মতামত