ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নতুন মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে সিলেট জেলা প্রশাসকের পক্ষ থেকে মোঃ সারওয়ার আলমের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন

কামাল খান
কামাল খান
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নতুন মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে সিলেট জেলা প্রশাসকের পক্ষ থেকে মোঃ সারওয়ার আলমের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন

নতুন মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে সিলেট জেলা প্রশাসকের পক্ষ থেকে মোঃ সারওয়ার আলমের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন 

কামাল খান 

শ্রম ও কর্মসংস্থান এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম ফুলেল শুভেচ্ছা জানান রোজ (বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৬) এ সময় নবনির্বাচিত মন্ত্রী আরিফুল হক চৌধুরী বক্তব্য বলেন, 

বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধসহ তাদের সকল সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে বল জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।মন্ত্রী হওয়ার পর বৃহস্পতিবার দুপুরে প্রথমবারের মতো নিজ এলাকা সিলেট এসে ওসমানী বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এমনটি বলেন।দায়িত্ব গ্রহণের পরপরই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন সমস্যার বিষয়গুলো চিহ্নিত করার চেষ্টা করেছেন বলেও জানান তিনি।আরিফুল হক চৌধুরী বলেন, বিদেশগমনেচ্ছুদের যেন ভ্রমণের ক্ষেত্রে কোনো ধরনের প্রতারণার শিকার হতে না হয়, সে বিষয়ে বিশেষ নজরদারি রাখা হবে। সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি সবার সহযোগিতায় দেশকে এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।সিলেট-৪ আসনের এই সংসদ সদস্য বলেন, কারো প্রতি বৈরি মনোভাব নয়, সবাইকে সঙ্গে নিয়ে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাবো। প্রবাসীদের সমস্যা সমাধানে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।আরিফুল হক চৌধুরী,বলেন আমার নির্বাচনী এলাকার জনগন আমাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন। সেই রায়ের প্রতি সম্মান রেখে আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে মন্ত্রীসভায় ঠাঁই দিয়েছেন। এটি সিলেটের জনগনের জন্য উপহার।তিনি বলেন, আমাদের প্রতি মানুষের যে আশা, মানুষকে যে ওয়াদা  আমরা দিয়েছি তা যেনো আমরা পুরণ করতে পারি।এখন থেকেই নিজ এলাকার উন্নয়নে কাজ শুরু করতে হবে জানিয়ে আরিফুল হক চৌধুরী বলেন, আমার হাতে অনেক কাজ। কিন্তু সময় বেশি নেই। মাত্র পাঁচ বছর সময় দেখতে দেখতেই চলে যাবে। তাই এখন থেকেই আমাকে কাজ শুরু করতে হবে।তিনি বলেন, আজ প্রথম রোজায় সিলেট এসেছি। আজ হযরত শাহজালাল (র.) ও শাহপরান রে.) এর মাজার জিয়ারত করে আজ পুরোটা দিন আমি আমার মায়ের সাথে কাটাবো। কাল আমার নির্বাচনী এলাকায় যাবো।সিলেট আসার পর বিমানন্দরে প্রশাসনের কর্মকর্তাসহ বিপুল সংখ্যক নেতাকর্মী আরিফুল হক চৌধুরীকে স্বাগত জানান।প্রসঙ্গত. গত ১২ ফেব্রুয়ারির সির্বাচনে সিলেট-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সিলেট সিটি করপোরেশনের সাবেক এই মেয়র।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

নতুন মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে সিলেট জেলা প্রশাসকের পক্ষ থেকে মোঃ সারওয়ার আলমের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন

প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x