ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটিতে কিশোরগঞ্জের সন্তান মোবারক হোসেন সুমন

কিশোরগঞ্জ  জেলা প্রতিনিধি:

বাংলাদেশ নিরাপদ সড়ক আন্দোলনের ২০২৬–২০২৭ মেয়াদের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গত ১৮ ফেব্রুয়ারি মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করেন। ঘোষিত কমিটিতে কিশোরগঞ্জের কৃতিসন্তান মোবারক হোসেন সুমনকে কার্যকরী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মোবারক হোসেন সুমন দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। তিনি কিশোরগঞ্জের কামালিয়াচর এলাকার বাসিন্দা। নিজ এলাকায় বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে ইতোমধ্যে একজন সমাজহিতৈষী ব্যক্তি হিসেবে সুনাম অর্জন করেছেন।

তাঁর প্রতিষ্ঠিত সুফিয়া মান্নান ফাউন্ডেশন স্থানীয় যুবসমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ফাউন্ডেশনটি যুবকদের মাদকমুক্ত রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম ও সামাজিক উদ্যোগে সম্পৃক্ত করার লক্ষ্যে কাজ করছে। এছাড়াও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা প্রদান, অসহায় ও দরিদ্র মানুষের আর্থিক সহায়তা এবং সমাজকল্যাণমূলক নানা কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, কেন্দ্রীয় কমিটিতে মোবারক হোসেন সুমনের অন্তর্ভুক্তি কিশোরগঞ্জ জেলার জন্য গর্বের বিষয়। তাঁর অভিজ্ঞতা, সততা ও সামাজিক দায়বদ্ধতা  নিরাপদ সড়ক  চাই আন্দোলনকে আরও বেগবান করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

উল্লেখ্য, নতুন ঘোষিত কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ আগামী দুই বছর সংগঠনের কার্যক্রম পরিচালনা করবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটিতে কিশোরগঞ্জের সন্তান মোবারক হোসেন সুমন

প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x