ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ফরিদপুর-১ আসনে আ.লীগের কৌশলের কাছে ধরাশায়ী বিএনপি

আব্দুল মতিন মুন্সী  বোয়ালমারী (ফরিদপুর)  প্রতিনিধি:

ফরিদপুর-১ (বোয়ালমারী–মধুখালী–আলফাডাঙ্গা) আসনের ভোটের রাজনীতিতে  আওয়ামী লীগের কৌশলের কাছে ধরাশায়ী হয়েছে বিএনপি—এমনই আলোচনা এখন স্থানীয় রাজনৈতিক অঙ্গনে।

 আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীরা বিএনপির সাইনবোর্ড ব্যবহার করে এলাকায় ফিরে গোপনে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছেন—এ অভিযোগ বিএনপির তৃণমূল নেতাদের।

 তাদের দাবি, এ কৌশলের কারণেই বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ফরিদপুর-১ আসনে জামায়াতে ইসলামী বড় ব্যবধানে জয় পেয়েছে।

জেলার তিনটি উপজেলা—বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গার বিভিন্ন ইউনিয়নে নির্বাচনের আগে থেকেই আওয়ামী লীগের পলাতক ও নিষ্ক্রিয় নেতাদের সক্রিয় উপস্থিতি দেখা যায়। তারা প্রকাশ্যে ধানের শীষের পক্ষে কাজ করলেও গোপনে ভিন্ন কৌশল অবলম্বন করেন বলে অভিযোগ রয়েছে। 

স্থানীয় বিএনপি নেতাদের ভাষ্য, আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতারা এলাকায় ফেরার বৈধতা ও রাজনৈতিক আশ্রয় পেতে বিএনপির প্রচারণায় যুক্ত হন। কিন্তু নির্বাচনের দিন তারা গোপনে জামায়াত নেতাদের সঙ্গে সমন্বয় করে দাঁড়িপাল্লায় ভোট দেন।

বোয়ালমারী উপজেলার কয়েকটি ইউনিয়নে অতীতে জামায়াতের ভোট খুবই সীমিত ছিল। ঐতিহ্যগতভাবে ভোটের লড়াই হতো আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে। কিন্তু এবারের নির্বাচনে অনেক কেন্দ্রে ধানের শীষের তুলনায় প্রায় দ্বিগুণ ভোট পেয়েছে দাঁড়িপাল্লা। 

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগ–বিএনপি ভোটের স্বাভাবিক সমীকরণ ভেঙে যাওয়াই এর প্রধান কারণ।

মধুখালী উপজেলার একাধিক ইউনিয়নে আওয়ামী লীগের সাবেক ও আত্মগোপনে থাকা নেতাদের ধানের শীষের পক্ষে প্রকাশ্যে কাজ করতে দেখা গেছে। তারা বিএনপির প্রার্থীর সঙ্গে সভা–সমাবেশে অংশ নেন, ভোট চাইতেও মাঠে নামেন। কিন্তু ভোটের ফলাফলে দেখা যায়, ঐসব কেন্দ্রেই জামায়াতের প্রার্থী বড় ব্যবধানে এগিয়ে গেছেন। 

একই চিত্র দেখা গেছে আলফাডাঙ্গা উপজেলার কয়েকটি ইউনিয়নেও।

বিএনপির তৃণমূল নেতাদের অভিযোগ, আওয়ামী লীগ নেতাদের প্রকাশ্যে এনে নির্বাচনি মাঠে নামানো ছিল কৌশলগত ভুল। এতে দলের একটি বড় অংশ ক্ষুব্ধ হয় এবং অনেক নেতাকর্মী ধানের শীষের পক্ষে সক্রিয়ভাবে কাজ করেননি। ফলে দলের ঐতিহ্যগত ভোটব্যাংক ভেঙে পড়ে।

ফরিদপুর জেলা বিএনপির একাধিক নেতা বলেন, “আওয়ামী লীগ নেতারা ধানের শীষে ভোট দেওয়ার কথা বলে এলাকায় ফিরে আসেন। 

কিন্তু তারা বিএনপিকে ব্যবহার করে নিজেদের অবস্থান শক্ত করেন এবং শেষ পর্যন্ত দাঁড়িপাল্লায় ভোট দেন। এতে বিএনপির ফল বিপর্যয় হয়েছে।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের সাংগঠনিক নীরব কৌশল, বিএনপির অভ্যন্তরীণ অসন্তোষ এবং জামায়াতের সংগঠিত ভোটব্যবস্থা—এই তিনটির সমন্বয়েই নির্বাচনের ফল নির্ধারিত হয়েছে। ফলে বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গা জুড়ে এখন আলোচনা—“আ.লীগের কৌশলে বিএনপির পরাজয়।”

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

ফরিদপুর-১ আসনে আ.লীগের কৌশলের কাছে ধরাশায়ী বিএনপি

প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x