গোয়াইনঘাট উপজেলা অনলাইন প্রেস ক্লাবের নবগঠিত কমিটিতে এম আল আমিন নির্বাহী সদস্য মনোনীত
গোয়াইনঘাট প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলা অনলাইন প্রেস ক্লাবের নবগঠিত কার্যকরী কমিটিতে সাংবাদিক এম আল আমিন-কে নির্বাহী সদস্য হিসেবে মনোনীত করায় বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
তিনি বর্তমানে দৈনিক বাংলার রূপ গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধি, দৈনিক কুমিল্লার বিচ্ছেদ প্রতিনিধি, বিজয় ২৪ টিভি প্রতিনিধি এবং বাংলাদেশ নিউজ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে সাংবাদিকতা করে আসছেন।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন, তারা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে গোয়াইনঘাট উপজেলার উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা দেশবাসীর সামনে তুলে ধরতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, অধিকার রক্ষা এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
স্থানীয় সাংবাদিক ও সচেতন মহল নবনির্বাচিত কমিটির সফলতা কামনা করেছেন এবং এম আল আমিনের দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
মতামত