ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

আহম্মেদ সোহেল মঞ্জু সুমন-এর ঐতিহাসিক জয়: পিরোজপুর-২ আসনে জনগণের ভালোবাসায় গড়া নিরঙ্কুশ বিজয় ‎

আহম্মেদ সোহেল মঞ্জু সুমন-এর ঐতিহাসিক জয়: পিরোজপুর-২ আসনে জনগণের ভালোবাসায় গড়া নিরঙ্কুশ বিজয়

‎

‎মো. আছিফ মল্লিক প্রতিনিধি

‎

‎পিরোজপুর জেলার অন্যতম গুরুত্বপূর্ণ সংসদীয় আসন পিরোজপুর-২ (ভান্ডারিয়া, নেছারাবাদ/স্বরূপকাঠি ও কাউখালী) থেকে বিপুল ভোটের ব্যবধানে বিজয় অর্জন করেছেন জননন্দিত নেতা আহম্মেদ সোহেল মঞ্জু সুমন। অনলাইন ও বিভিন্ন জাতীয় গণমাধ্যমে প্রকাশিত বেসরকারি ফলাফল অনুযায়ী, তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীকে বড় ব্যবধানে পরাজিত করে জনগণের অকুণ্ঠ সমর্থনে এই গৌরবোজ্জ্বল বিজয় নিশ্চিত করেন।

‎নির্বাচনের ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গেই ভান্ডারিয়া, নেছারাবাদ ও কাউখালী উপজেলার সর্বত্র ছড়িয়ে পড়ে আনন্দের জোয়ার। সমর্থক ও নেতাকর্মীদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। এ সময় বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ, আনন্দ মিছিল ও বিজয় স্লোগানের মধ্য দিয়ে উদযাপিত হয় এই জনরায়ের প্রতিফলন।

‎বিজয়োত্তর প্রতিক্রিয়ায় আহম্মেদ সোহেল মঞ্জু সুমন বলেন,

‎“এই বিজয় এককভাবে আমার নয়—এটি ভান্ডারিয়া, নেছারাবাদ ও কাউখালীর সর্বস্তরের জনগণের সম্মিলিত বিজয়। সাধারণ মানুষের ভালোবাসা, আস্থা ও নির্ভরতার কারণেই আজ আমি এই দায়িত্ব অর্জন করেছি। ইনশাআল্লাহ, এলাকার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যখাতের টেকসই উন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।”

‎স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে নিরলস জনসংযোগ, সুখ–দুঃখে অংশগ্রহণ এবং বাস্তবভিত্তিক উন্নয়ন পরিকল্পনার কারণেই তিনি ভোটারদের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন। বিশেষ করে তরুণ সমাজের মধ্যে তাঁর জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা ছিল চোখে পড়ার মতো।

‎এলাকাবাসী মনে করছেন, এই বিজয়ের মধ্য দিয়ে পিরোজপুর-২ আসনে একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। তারা আশা প্রকাশ করেন, যোগ্য ও জনবান্ধব এই নেতৃত্বের মাধ্যমে এলাকায় উন্নয়নের গতি আরও বেগবান হবে এবং জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা বাস্তবায়নে কার্যকর ও দৃশ্যমান পরিবর্তন আসবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

আহম্মেদ সোহেল মঞ্জু সুমন-এর ঐতিহাসিক জয়: পিরোজপুর-২ আসনে জনগণের ভালোবাসায় গড়া নিরঙ্কুশ বিজয় ‎

প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x