সিলেটের নবনির্বাচিত সংসদ সদস্যদের গোয়াইনঘাট উপজেলা অনলাইন প্রেস ক্লাবের শুভেচ্ছা ও অভিনন্দন
এম আল আমিন গোয়াইনঘাট প্রতিনিধি:
সিলেট অঞ্চলের নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে গোয়াইনঘাট উপজেলা অনলাইন প্রেস ক্লাব।
এক শুভেচ্ছা বার্তায় ক্লাবের পক্ষ থেকে বলা হয়, নবনির্বাচিত জনপ্রতিনিধিরা জনগণের প্রত্যাশা পূরণে উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণমূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এটাই সবার প্রত্যাশা।
গোয়াইনঘাট উপজেলা অনলাইন প্রেস ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে—
সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির
সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা
সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক
সিলেট-৪ আসনের সংসদ সদস্য আরিফুল হক চৌধুরী
সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী
সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবনির্বাচিত সংসদ সদস্যরা সিলেটের সার্বিক উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন
মতামত