ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

চৌদ্দগ্রামে ভোটকেন্দ্রে অনিয়মের অভিযোগ তুললেন ধানের শীষের প্রার্থী মোঃ কামরুল হুদা

কুমিল্লা–১১ (চৌদ্দগ্রাম) আসনে ১২ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা বিএনপি মনোনীত প্রার্থী মোঃ কামরুল হুদা ভোটগ্রহণকে কেন্দ্র করে একাধিক অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলেছেন।

নিজের ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, গুনবতী হাইস্কুল কেন্দ্রসহ গুনবতী–আলকরা এলাকার বিভিন্ন কেন্দ্রে তার এজেন্টদের বের করে দিয়ে জাল এজেন্ট কার্ডের মাধ্যমে অন্যদের বসানো হয়। তার অভিযোগ, এক বুথে যেখানে সাতজন প্রার্থীর প্রতিনিধির থাকার কথা, সেখানে ১০–১২ জন করে জামায়াত সংশ্লিষ্ট কর্মী কাজ করেছেন।

তিনি আরও প্রশ্ন তোলেন—“এক বুথে সাত প্রার্থীর বিপরীতে ১২ জন কীভাবে কাজ করলেন, প্রশাসন তা দেখেও কেন জিজ্ঞাসা করল না?”

মোঃ কামরুল হুদা অভিযোগ করেন, লাইনে দাঁড়ানো ভোটারদের ওপর লাঠিচার্জের ঘটনাও ঘটেছে এবং এসব ঘটনায় স্থানীয় জামায়াত নেতার প্রভাব ছিল বলে তিনি দাবি করেন। প্রশাসনের ভূমিকা নিয়েও তিনি অসন্তোষ প্রকাশ করেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য জানা যায়নি। তবে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে পূর্বে দাবি করা হয়েছিল।

উল্লেখ্য, এ সংক্রান্ত একটি ভিডিও ধারণের কথাও তিনি তার পোস্টে উল্লেখ করেছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

চৌদ্দগ্রামে ভোটকেন্দ্রে অনিয়মের অভিযোগ তুললেন ধানের শীষের প্রার্থী মোঃ কামরুল হুদা

প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x