ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

আগামীকাল কিশোরগঞ্জ সফরে আসছেন জামায়াতের আমীর

এ.এস.এম হামিদ হাসান 

কটিয়াদী(কিশোরগঞ্জ) প্রতিনিধি:

আগামীকাল রবিবার (১৫ফেব্রুয়ারি)  কিশোরগঞ্জের ইটনা উপজেলায় যাচ্ছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা.মো.শফিকুর রহমান। 

উল্লেখ্য যে, কটিয়াদী উপজেলায় জামায়াতের নির্বাচনী জনসভা থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বড়িবাড়ি শিমুলবাগ এলাকায় দলীয় এক কর্মীর অকাল মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামী ইটনা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মওলানা নূরুল উল্লাহ আমিরের সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা যায়, গত ৮ ফেব্রুয়ারি কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলায় ১১ দলীয় জোটের এক নির্বাচনী জনসভায় যোগ দিতে যাওয়ার পথে বড়িবাড়ি ইউনিয়নের শিমুলবাগ এলাকার মো.শাহ আলম ভূঁইয়া সড়ক দুর্ঘটনায় নিহত হন। দলীয় এই কর্মীর অকাল মৃত্যুতে তার পরিবারের পাশে দাঁড়াতে এবং নিহতের পরিবারের খোঁজখবর নিতে আমির নিজেই ইটনায় উপস্থিত হচ্ছেন।

দলের শীর্ষস্থানীয় নেতারা বলেন,  ডা.শফিকুর রহমান মরহুমের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেবেন এবং আর্থিক ও সাংগঠনিক সহায়তার বিষয়টি নিশ্চিত করবেন বলে তারা জানিয়েছেন।

তার এই আগমন উপলক্ষ্যে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করতে দেখা গেছে। 

জামায়াত আমিরের আগমনকে কেন্দ্র করে উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। ইটনা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল হাসিম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

আগামীকাল কিশোরগঞ্জ সফরে আসছেন জামায়াতের আমীর

প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x