ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

গাইবান্ধা-২ আসনে ফলাফল বাতিল ও পুনঃভোটের দাবি বিএনপি প্রার্থী আনিসুজ্জামান খান বাবুর

 গাইবান্ধা উপজেলা প্রতিনিধি, মোঃ আশরাফুল ইসলাম 

গাইবান্ধা, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

গাইবান্ধা-২ (সদর) আসনে সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক অনিয়ম, কারচুপি ও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তুলে ঘোষিত ফলাফল বাতিল করে সকল কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী               মোঃআনিসুজ্জামান খান বাবু।

শনিবার (১৪ ফেব্রুয়ারি)  আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, কমপক্ষে ৩০টি ভোটকেন্দ্রে প্রিসাইডিং অফিসাররা ভোট শুরুর পূর্বেই ধানের শীষ প্রতীকের পোলিং এজেন্টদের কাছ থেকে স্বাক্ষর নিয়েছেন, যা মূলত অনিয়ম ও কারচুপির উদ্দেশ্যেই নেয়া হয়েছে বলে তিনি মনে করেন।

তিনি আরও অভিযোগ করেন, ভোটগ্রহণের দিন ১২ ফেব্রুয়ারি নিজ কেন্দ্রে ভোট প্রদান শেষে বিভিন্ন কেন্দ্র পরিদর্শনকালে লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে বিষয়টি প্রত্যক্ষ করেন। পরবর্তীতে বিভিন্ন কেন্দ্র থেকে পাওয়া অগ্রিম ফলাফল শীটেও তার এজেন্টদের কাছ থেকে পূর্বে স্বাক্ষর নেওয়ার প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে আনিসুজ্জামান খান বাবু বলেন, বেলা ২টার পর নিরাপত্তার দায়িত্বে থাকা বিভিন্ন বাহিনীর সদস্যরা তার সমর্থক ভোটার ও পোলিং এজেন্টদের সঙ্গে মারমুখী আচরণ করেছে, যার ফলে অনেকেই কেন্দ্র থেকে সরে যেতে বাধ্য হন। এতে ভোটের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি অভিযোগ করেন, প্রিসাইডিং অফিসারদের যোগসাজসে ভোটগ্রহণ চলাকালে কোনো এক সময় দাড়িপাল্লা প্রতীকের ব্যালট বাক্সে অতিরিক্ত ব্যালট ঢুকানো হয়েছে এবং জালিয়াতির মাধ্যমে ফলাফল টেম্পারিং করে তাকে পরাজিত দেখানো হয়েছে।

এসময় তিনি সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশের জোর দাবি জানান এবং বলেন, ফুটেজ যাচাই করলে প্রকৃত অনিয়মের চিত্র স্পষ্ট হয়ে উঠবে।

সংবাদ সম্মেলনের শেষে তিনি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে ঘোষিত ফলাফল বাতিল করে গাইবান্ধা-২ (সদর) আসনের সকল কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

গাইবান্ধা-২ আসনে ফলাফল বাতিল ও পুনঃভোটের দাবি বিএনপি প্রার্থী আনিসুজ্জামান খান বাবুর

প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x