ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

হ্নীলা ইউনিয়নে উত্তেজনা: উত্তর আলী খালীর আজম সরকার সাংবাদিকদের মুখোমুখি হতে অনীহা

টেকনাফ প্রতিনিধি:

টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নর উত্তর আলী খালী এলাকায় কথিত মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঘিরে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়ভাবে “ইয়াবা ডন” হিসেবে পরিচিত আজম সরকারকে নিয়ে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর আলী খালী এলাকার এই প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ইয়াবা বাণিজ্য ও নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সম্প্রতি ইউনিয়নের চেয়ারম্যানকে হুমকি দেওয়ার একটি খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে উত্তেজনা তৈরি হয়। তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

একজন সাংবাদিক আজম সরকারের বক্তব্য জানতে চাইলে তিনি সাক্ষাৎকার দিতে অস্বীকৃতি জানান। সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি না হয়ে এড়িয়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, অভিযোগগুলোর বিষয়ে জবাব দিতে অনীহাই তার এই নীরবতার কারণ হতে পারে।

এলাকাবাসীর দাবি, বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। তারা প্রশাসনের সক্রিয় হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় থাকে এবং সাধারণ মানুষ নিরাপদে বসবাস করতে পারেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

হ্নীলা ইউনিয়নে উত্তেজনা: উত্তর আলী খালীর আজম সরকার সাংবাদিকদের মুখোমুখি হতে অনীহা

প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x