ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বিরলে ভোটগ্রহণে সরঞ্জাম ও উপকরণ বিতরণ চলমান

=================================

সেলিম রেজা, বিরল (দিনাজপুর) প্রতিনিধি॥

দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর নির্বাচনী প্রচার-প্রচারণা শেষে এখন ভোটারগণ প্রস্তুতি নিচ্ছেন ভোট প্রদানের আর ভোট গ্রহণকারী কর্মকর্তাগণ প্রস্তুতি নিচ্ছেন ভোট গ্রহণের। এছাড়াও আইন শৃঙ্খলা রক্ষা কাজে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ নির্বাচনি এলাকায় নিয়োজিত আছেন।

বাংলাদেশ-৭, দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে ১৮ টি ইউনিয়ন ও ২ টি পৌরসভা। এর মধ্যে বিরল উপজেলায় ১ টি পৌরসভা ও ১২ টি ইউনিয়ন এবং বোচাগঞ্জ উপজেলায় ১ টি পৌরসভা ও ৬ টি ইউনিয়নে ১ লাখ ৮৪ হাজার ৩৬৬ জন নারী ও ১ লাখ ৮৭ হাজার ১১২ জন পুরুষসহ মোট ৩ লাখ ৭১ হাজার ৪৭৮ জন ভোটার। মোট ১১৬ টি ভোট কেন্দ্র এর মধ্যে বিরল উপজেলায় ৭১ টি ও বোচাগঞ্জ উপজেলায় ৪৫ টি।

এ আসনে প্রতিদ্বন্দ্বীতায় রয়েছেন মোট আট জন প্রার্থী। প্রার্থীদের মধ্যে- বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি মনোনীত আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মাওলানা এ কে এম আফজালুল আনাম (দাঁড়িপাল্লা), স্বতন্ত্র প্রার্থী আ ন ম বজলুর রশীদ কালু (মোটরসাইকেল), স্বতন্ত্র প্রার্থী ড. আনোয়ার চৌধূরী জীবন (জাহাজ), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাফেজ মাওলানা রেদওয়ানুল কারীম রাবিদ (হাতপাখা), জাতীয় পার্টি মনোনীত এ্যাডভোকেট জুলফিকার হোসেন (লাঙ্গল), বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত মাওলানা জোবায়ের সাঈদ (রিক্সা) ও বাংলাদেশ মুসলিম লীগ মনোনীত মোঃ মোকারম হোসেন (হারিকেন)।

আজ ১১ ফেব্রুয়ারি ২০২৬ সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েক এর তত্ত্বাবধায়নে নির্বাচনের সরঞ্জাম ও উপকরণসমূহ সংগ্রহপূর্বক প্রিজাইডিং অফিসারগণ ভোট নিজ নিজ দায়িত্বপূর্ণ কেন্দ্রসমূহে গমন করছেন। কাল ১২ ফেব্রয়ারি বৃহস্পতিবার সকাল ৭.৩০ মিনিট হতে বিকাল ৪.৩০ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

বিরলে ভোটগ্রহণে সরঞ্জাম ও উপকরণ বিতরণ চলমান

প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x