ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

সাঘাটায় পেট্রোল বোমা সদৃশ্য বস্তুসহ ৫ প্রচারকর্মী আটক, জরিমানা করে ছেড়ে দেওয়ায় থানার সামনে বিক্ষোভ

মোঃ রেজাদুল ইসলাম রেজা

 স্টাফ রিপোর্টার গাইবান্ধা 

গাইবান্ধার সাঘাটা উপজেলায় পেট্রোল বোমা সদৃশ্য বস্তুসহ স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদের পাঁচজন নির্বাচনী প্রচারকর্মীকে আটকের পর মোবাইল কোর্টে জরিমানা করে ছেড়ে দেওয়াকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তাদের গ্রেফতারের প্রতিবাদে স্থানীয় লোকজন সাঘাটা থানার সামনে বিক্ষোভ করেছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ১০ ফেব্রুয়ারি সোমবার রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে ফুলছড়ি উপজেলার বাসিন্দা ওয়াহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম, পাভেল, রাসেল ও মমিন নামের পাঁচ ব্যক্তি সিএনজিযোগে ডাকবাংলা এলাকায় পৌঁছালে বিএনপি নেতাকর্মী ও স্থানীয়দের সন্দেহ হয়। পরে গাড়িটি থামিয়ে তল্লাশি করলে ভেতরে দুটি পেট্রোল বোমা সদৃশ্য বোতল দেখতে পাওয়া যায়। খবর পেয়ে সাঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাদের থানায় নিয়ে যায়।

পরে মোবাইল কোর্টের মাধ্যমে পাঁচজনের মধ্যে চারজনকে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের দায়ে মোট ৩০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম মুঠোফোনে বলেন, নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে চারজনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম আহম্মেদ তুলিপ বলেন, তিনি বিষয়টি শুনেছেন এবং নামমাত্র জরিমানা করে ছেড়ে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। তার দাবি, এসব বস্তু নির্বাচনে ব্যবহারের উদ্দেশ্যে আনা হচ্ছিল বলে তার সন্দেহ। তিনি জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

সাঘাটায় পেট্রোল বোমা সদৃশ্য বস্তুসহ ৫ প্রচারকর্মী আটক, জরিমানা করে ছেড়ে দেওয়ায় থানার সামনে বিক্ষোভ

প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x