এলেঙ্গা পৌরসভার ৬ নং ওয়ার্ডে বিএনপি মনোনীত মতিনের নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ মোজাফর আলী, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার ৬ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত বিএনপি মনোনীত লুৎফর রহমান মতিনের পক্ষে নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সন্ধ্যায় এলেঙ্গা পৌরসভার বানিয়া বাড়ি ছোট বটতলা খেলার মাঠে বানিয়া বাড়ি, মশাজান ও স্বরুপপুর গ্রাম কর্তৃক বিএনপির নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রায় কয়েক হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এলেঙ্গা পৌর যুবদলের আহবায়ক আঃ বাতেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইমরুল হাসান পরান। এতে প্রধান অতিথি হিসেবে বিএনপির পক্ষে ভোট প্রার্থনা করেন এলেঙ্গা পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব সাফি খান, এলেঙ্গা পৌর বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন বিশু, এলেঙ্গা পৌর বিএনপি'র অর্থ বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক মোহন, সাবেক যুগ্ম আহবায়ক খালেকুজ্জামান মানিক, এলেঙ্গা ইউনিয়নের সাবেক মেম্বার কোরআন আলী, এলেঙ্গা বাজার বনিক সমিতির সভাপতি মকবুল হোসেন, বিএনপি নেতা জোয়াদ আলী, কামরুজ্জামান মানিক, ছাত্র নেতা ডেবিট রাকিব, নিয়ামুল দারো প্রমুখ।
মতামত