ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বাংলাদেশ চায়নি যারা, তারাই আজ আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী-ওয়ারেছ আলী মামুন

মোঃ আহসান হাবীব সুমন,  নিজেস্ব প্রতিবেদক:

জামালপুর সদর–৫ আসনে ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুনের সমর্থনে এক বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টা থেকে জামালপুর শহরের ফৌজধারী মোড়ে ধানের শীষের নেতাকর্মী ও সমর্থকরা দলে দলে জমায়েত হতে থাকেন। বেলা ১১টায় গণমিছিল শুরুর আগে সেখানে এক বড় গণসমাবেশ অনুষ্ঠিত হয়, যা অল্প সময়ের মধ্যেই জনসমুদ্রে পরিণত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন,

“আমাদের দুর্ভাগ্য, যারা বাংলাদেশই চায়নি, তারাই আজ আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী।”

তিনি অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী পক্ষ বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে নানা ধরনের বিভ্রান্তিকর ও অসত্য বক্তব্য ছড়িয়ে দিচ্ছে। এমনকি ভোটের বিনিময়ে মানুষকে জান্নাত দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে বলেও তিনি দাবি করেন।

এ সময় জনতার উদ্দেশে তিনি প্রশ্ন রাখেন— জান্নাত দেওয়ার মালিক আসলে কে? উপস্থিত জনতা সমস্বরে উত্তর দেন, আল্লাহ ছাড়া কেউ জান্নাত দিতে পারেন না। 

এরপর ওয়ারেছ আলী মামুন বলেন, যারা এ ধরনের বিভ্রান্তিকর বক্তব্য দেয়, তারা প্রকৃতপক্ষে ধর্মের সঠিক অনুসারী নয়।

সমাবেশ শেষে ফৌজধারী চত্বর থেকে একটি বিশাল গণমিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাইপাস মোড়ে গিয়ে শেষ হয়। 

কর্মসূচিতে নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

বাংলাদেশ চায়নি যারা, তারাই আজ আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী-ওয়ারেছ আলী মামুন

প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x