লামায় বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত
মোঃশফিকুল ইসলাম তুহিন লামা প্রতিনিধি
৭ ফেব্রুয়ারি ২০২৬ ইং, শনিবার বান্দরবান জেলার ৩০০ নং সংসদীয় আসনে ধানের শীষের সমর্থনে এবং সাচিং প্রু জেরী মহোদয়ের পক্ষে লামা পৌরসভার ৭ নং ওয়ার্ডের নয়া বাজারে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আমির হোসেন মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু তাহের মিয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লামা উপজেলা যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন রফিক, সাবেক পৌর বিএনপির সভাপতি আবু তাহের, ২ নং ওয়ার্ডের সাবেক কমিশনার মোঃ দিদার ,
লামা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি মিরাজ , উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃবাহার
কৃষক দলের পৌর সেক্রেটারি ফরহাদ , অ্যাডভোকেট মামুন , এডভোকেট মোঃ মিজান সহ যুবদল, মৎস্যজীবী দল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, তাঁতি দল, উপজেলা সাইবার দল, জিয়া মঞ্চ, ওলামা দল, মহিলা দল এবং ওয়ার্ড বিএনপির সহযোগী সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের কোনো বিকল্প নেই। তারা আসন্ন রাজনৈতিক আন্দোলন ও কর্মসূচিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
মতামত