ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

অষ্টগ্রামে পুলিশ–সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলায় থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে একটি আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

অষ্টগ্রাম থানা সূত্রে জানা যায়, ০৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ০২টা ৩০ মিনিটে অষ্টগ্রাম থানাধীন খয়েরপুর–আব্দুল্লাহপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আব্দুল্লাহপুর গ্রামের বাসিন্দা খোরশেদ খান (৪৫), পিতা—মৃত দৌলত খান-এর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে—ম্যাগাজিনসহ একটি পিস্তল, বিভিন্ন মাপের পাঁচটি রামদা, একটি ছুরি, একটি হকিস্টিক, দুটি টাঙ্গি, তিনটি চাইনিজ কুড়াল, একটি লোহার চেইন, একটি ফ্যানচি ড্যাগার এবং একটি সুইচ গিয়ার চাকু।

পুলিশ জানায়, উদ্ধারকৃত পিস্তলটি সাদা শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় পাওয়া যায়, যার গায়ে ইংরেজিতে অস্পষ্ট কিছু লেখা খোদাই করা রয়েছে। এছাড়া উদ্ধার হওয়া অন্যান্য ধারালো অস্ত্রের দৈর্ঘ্য ৬ ইঞ্চি থেকে শুরু করে ৪২.৫ ইঞ্চি পর্যন্ত।

উদ্ধারকৃত সব আলামত জব্দ করে আইনানুগ প্রক্রিয়ায় জব্দতালিকা প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজুর কার্যক্রম চলমান রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

অষ্টগ্রামে পুলিশ–সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার

প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x