ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নির্বাচনের সময় রোহিঙ্গাদের ক্যাম্পের বাইরে অবস্থানে নিষেধাজ্ঞা, টেকনাফে মাইকিং

টেকনাফ  প্রতিনিধি: সোলতান আহমদ।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্স বাজারের টেকনাফে রোহিঙ্গাদের চলাচলের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী ৯ থেকে ১২ তারিখ পর্যন্ত কোনো রোহিঙ্গা নাগরিককে ক্যাম্পের বাইরে পাওয়া গেলে তা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হবে বলে মাইকিং করে সতর্ক করা হচ্ছে।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টেকনাফ উপজেলার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প এলাকায় মাইকিংয়ের মাধ্যমে রোহিঙ্গাদের নির্দিষ্ট সময়ের মধ্যে ক্যাম্পের বাইরে না বের হওয়ার নির্দেশনা দেওয়া হচ্ছে।

মাইকিংয়ে জানানো হয়, উল্লিখিত সময়ে কেউ ক্যাম্পের বাইরে অবস্থান করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি রোহিঙ্গাদের নিজ নিজ ক্যাম্পে অবস্থান করে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্থানীয়দের মতে, নির্বাচনের সময় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা হিসেবে এমন সিদ্ধান্ত নতুন নয়, তবে বিষয়টি মানবিকভাবে ও স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়নের দাবি জানিয়েছেন সচেতন মহল।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

নির্বাচনের সময় রোহিঙ্গাদের ক্যাম্পের বাইরে অবস্থানে নিষেধাজ্ঞা, টেকনাফে মাইকিং

প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x