ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

কাহারোলে রসুলপুর ইউনিয়নে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

মোজাম্মেল হক, বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি

দিনাজপুরের কাহারোল উপজেলার ২ নম্বর রসুলপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে সাদীপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. মনজুরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মনজুরুল ইসলাম বলেন, তিনি নির্বাচিত হলে এলাকার মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে। প্রত্যন্ত গ্রামাঞ্চলের কাঁচা রাস্তা উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন, কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে বেকারদের কর্মসংস্থান সৃষ্টি এবং মেধার ভিত্তিতে চাকরির ব্যবস্থা নিশ্চিত করার কথা তিনি উল্লেখ করেন। পাশাপাশি কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ, মা-বোনদের জন্য ফ্যামিলি কার্ড চালু এবং ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম, মোয়াজ্জেম, পুরোহিত ও ফাদারদের ভাতার ব্যবস্থা করার কথাও বলেন তিনি। সাধারণ মানুষের হয়রানি, অবিচার ও সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও তুলে ধরেন।

ইউনিয়ন বিএনপির উদ্যোগে এবং মো. আবু তালেবের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দেন কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক প্রফেসর মো. শামীম আলী, উপজেলা মহিলা দলের সভানেত্রী ও মহিলা বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রনি, জেলা যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান মতি এবং জেলা বিএনপির সদস্য মো. আবুল হোসেন রাজা প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মো. জুয়েল রানা। জনসভায় বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

কাহারোলে রসুলপুর ইউনিয়নে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x