ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বিএনপি সমর্থনে উত্তর বন্দরে হাউস ক্যাম্পেইন জোরদার আনোয়ারা–কর্ণফুলী আসন-১৩

  বিশেষ প্রতিনিধি  (আহমদ রেজা)আনোয়ারা চট্টগ্রাম :-

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) সংসদীয় আসনে রাজনৈতিক তৎপরতা ক্রমেই তীব্রতর হচ্ছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে আনোয়ারা উপজেলার ১নং বৈরাগ ইউনিয়নের ২নং ওয়ার্ড উত্তর বন্দর এলাকায় বিএনপির সমর্থনে ব্যাপক হাউস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

হাউস ক্যাম্পেইনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করার আহ্বান জানান। বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিকল্প নেই।

এসময় উপস্থিত ছিলেন উত্তর বন্দর এলাকার বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মো. মোহাদ্দেস খান সুজন, আক্তার, হেমায়াত, সারওয়ার খান,আজিজ মাঝি,রশিদ মাঝি,জহির আহমদ, আবদু সাত্তার, সজীব, হেলাল খান, কায়ুম খান, মান্নান (মনু), তুহিন, মনির,সাজ্জাদসহ আরও অনেকে। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মরহুম অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন চৌধুরীর পুত্র ইঞ্জিনিয়ার মেহেদী হাসান, আনোয়ারা উপজেলা বিএনপির সিনিয়র সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন,চট্টগ্রাম দক্ষিণ জেলার বিএনপি সিনিয়র সাবেক সদস্য আলহাজ্ব সানোয়ার হোসেন চৌধুরী,  নতুন প্রজন্মের ছাত্রদল, শ্রমিক দল ও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, চট্টগ্রাম দক্ষিণ (আসন-১৩) থেকে তিনবারের সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের নেতৃত্বে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ লক্ষ্যে তৃণমূল পর্যায়ে এমন গণসংযোগ ও হাউস ক্যাম্পেইন আরও জোরদার করা হবে বলে জানান নেতারা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

বিএনপি সমর্থনে উত্তর বন্দরে হাউস ক্যাম্পেইন জোরদার আনোয়ারা–কর্ণফুলী আসন-১৩

প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x