ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

সর্বশেষ সংবাদ

বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে ৪ দেশের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে ৪ দেশের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে স্লোভেনিয়া, এস্তোনিয়া, গিনি ও ঘানার প্রতি আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার বাংলাদেশে মনোনীত ঘানার অনাবাসিক হাইকমিশনার এবং গিনি, এস্তোনিয়া ও স্লোভেনিয়ার অনাবাসিক রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশকালে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানিয়েছেন। এর আগে সকালে হাইকমিশনার ও রাষ্ট্রদূতরা বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি সুসজ্জিত দল তাদের গার্ড অব অনার প্রদান করে। পরিচয়পত্র পেশের আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ওষুধ, চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, সিরামিক, হিমায়িত মাছ, হালকা প্রকৌশল পণ্য এবং আইসিটি সেবা আমদানি বাড়ানোর জন্য দেশগুলোর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশ তুলনামূলক সুলভ মূল্যে মানসম্মত তৈরি পোশাক ও ওষুধ উৎপাদন এবং রপ্তানি করে। তিনি সংশ্লিষ্ট দেশগুলোর বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বাড়ানো এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ওষুধ নিবন্ধন প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান। প্রকৌশল, নির্মাণ, আতিথেয়তা, স্বাস্থ্যসেবা, নার্সিং ও পরিবহন খাতে আরও বেশি বাংলাদেশি পেশাজীবী ও দক্ষ কর্মী নিয়োগের জন্য স্লোভেনিয়া ও এস্তোনিয়ার প্রতি রাষ্ট্রপতি আহ্বান জানিয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে আইসিটি, বস্ত্র, ওষুধ ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের জন্য দেশগুলোর প্রতি আহ্বান জানান। তিনি গিনি ও ঘানাকে বাংলাদেশের দক্ষ কৃষক ও কৃষিবিজ্ঞানী নিয়োগের মাধ্যমে বাংলাদেশের কৃষি-সংক্রান্ত অভিজ্ঞতা তাদের দেশে কাজে লাগানোর কথাও বলেছেন। রাষ্ট্রপতি স্লোভেনিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত টমাস মেন্সিনকে দেশটিতে বাংলাদেশি শিক্ষার্থী, ব্যবসায়ী, পর্যটক ও গবেষকদের ভিসা প্রক্রিয়া সহজ করার কথা বলেছেন। একই সঙ্গে তিনি মধু উৎপাদন ও মৌমাছি সংরক্ষণে দেশটির সঙ্গে যৌথভাবে কাজ করার ওপরও গুরুত্বারোপ করেন। ঘানার অনাবাসিক হাইকমিশনার প্রফেসর কৌসি অবিরি-ডানসোকে রাষ্ট্রপতি কৃষি, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও বস্ত্র খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে বলেন। রাষ্ট্রপতি ঘানার প্রেসিডেন্ট জন ড্রামানি মহামাকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। গিনির অনাবাসিক রাষ্ট্রদূত কন্তে আলাসানে দেশটির ‘সিমান্ডু ২০৪০’ উন্নয়ন উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি উদ্যোগটি বাস্তবায়ন ও সম্প্রসারণে আগ্রহের কথা জানান। এ সময় তিনি গিনির অনুরোধে বস্ত্র প্রক্রিয়াজাতকরণ, ডাইং ও প্রিন্টিংয়ের কাজে দেশটিকে কারিগরি সহায়তা প্রদানের আশ্বাস দেন। রাষ্ট্রপতি এস্তোনিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ক্রিস্টি কারেলসনকে দেশটির ডিজিটাল গভর্ন্যান্সের অগ্রযাত্রার প্রশংসা করেন এবং আইসিটি, ডিজিটালাইজেশন, স্টার্টআপ ও আর্থিক প্রযুক্তি (ফিনটেক) খাতে দেশটির অভিজ্ঞতা ও সহায়তা গ্রহণে বাংলাদেশের গভীর আগ্রহের কথা জানান। পাশাপাশি তিনি দেশটিকে বাংলাদেশের আইসিটি, ওষুধ ও ডিজিটাল খাতে বিনিয়োগেরও আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রপতি নতুন দায়িত্ব পালনে নবনিযুক্ত হাইকমিশনার ও রাষ্ট্রদূতদের সাফল্য কামনা করেন। তাদের সার্বিক সহযোগিতারও আশ্বাস দেন তিনি। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, তাদের দায়িত্ব পালনকালে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে। এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিব ও পররাষ্ট্র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র : বাসস।


ইউনিয়ন ও পৌর ভূমি অফিসের জন্য কেনা হবে ৫৭৮ মোটরসাইকেল

ইউনিয়ন ও পৌর ভূমি অফিসের জন্য কেনা হবে ৫৭৮ মোটরসাইকেল

ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন মাঠপর্যায়ের ইউনিয়ন ও পৌর ভূমি অফিসের জন্য ৫৭৮টি মোটরসাইকেল কেনার সম্মতি দিয়েছে অর্থ বিভাগ। এ জন্য ব্যয় হবে ১১ কোটি ১৫ লাখ ৫৪ হাজার টাকা। মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ-১ থেকে এ-সংক্রান্ত সম্মতিপত্র জারি করা হয়েছে। উপসচিব র. হ. ম. আলাওল কবির স্বাক্ষরিত চিঠিটি ভূমি মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন মাঠপর্যায়ের ইউনিয়ন ও পৌর ভূমি অফিসের টিওঅ্যান্ডইভুক্ত ৫৭৮টি মোটরসাইকেল কেনার অনুমোদন চাওয়া হয়েছিল। ভূমি ব্যবস্থাপনা, সরেজমিন পরিদর্শন, ভূমি উন্নয়ন কর আদায়, নামজারি ও জমাভাগসংক্রান্ত কার্যক্রম তদারকির জন্য মোটরসাইকেল প্রয়োজন। এতে আরও বলা হয়, জনগণের দোরগোড়ায় দ্রুত ও কার্যকর ভূমিসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে মোটরসাইকেল একটি অত্যাবশ্যকীয় পরিবহন মাধ্যম। বিশেষ করে প্রত্যন্ত ও দুর্গম এলাকায় অবস্থিত ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত মাঠপর্যায়ে দায়িত্ব পালন, সেবাপ্রত্যাশীদের অভিযোগ ও সমস্যা সরেজমিন নিষ্পত্তি এবং ভূমিসেবা কার্যক্রম গতিশীল রাখতে মোটরসাইকেলের প্রয়োজনীয়তা রয়েছে। অর্থ বিভাগের সম্মতিপত্র অনুযায়ী, প্রতিটি মোটরসাইকেলের নির্ধারিত মূল্য ১ লাখ ৯৩ হাজার টাকা। সে হিসাবে ৫৭৮টি মোটরসাইকেল কেনার মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ১১ কোটি ১৫ লাখ ৫৪ হাজার টাকা। এ ক্রয়ের ক্ষেত্রে কয়েকটি শর্ত দিয়েছে অর্থ বিভাগ। শর্ত অনুযায়ী, মোটরসাইকেল কেনার ক্ষেত্রে পাবলিক প্রকিউরমেন্ট আইন-২০০৬ ও পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা-২০২৫ অনুসরণ করতে হবে। ২০২৬-২৭ অর্থবছরে ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট খাতে বরাদ্দ করা অর্থ থেকেই এ ব্যয় নির্বাহ করতে হবে। এ জন্য অতিরিক্ত কোনো বরাদ্দ দেওয়া হবে না। এছাড়া ক্রয়সংক্রান্ত সব বিধি ও আনুষ্ঠানিকতা যথাযথভাবে পালন করতে হবে। ভূমি মন্ত্রণালয়ের ২৬ অক্টোবর ২০২৬ তারিখের এক স্মারকের পরিপ্রেক্ষিতে অর্থ বিভাগ এ সম্মতি দিয়েছে।


ফিজিতে পোশাক ও দক্ষ জনশক্তি রপ্তানির নতুন সম্ভাবনা

ফিজিতে পোশাক ও দক্ষ জনশক্তি রপ্তানির নতুন সম্ভাবনা

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ফিজিতে বাংলাদেশের তৈরি পোশাক, পাটজাত পণ্য ও দক্ষ জনশক্তি রপ্তানির নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে দেশটির কৃষি, মৎস্য ও খাদ্য প্রক্রিয়াকরণ খাতে বাংলাদেশি উদ্যোক্তাদের বিনিয়োগের সুযোগ রয়েছে। দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণে যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়েও আলোচনা হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে ঢাকায় ফিজির অনাবাসিক হাইকমিশনার জগন্নাথ সামির বৈঠকে এসব বিষয় উঠে আসে। বৈঠকে হাইকমিশনার জানান, প্রায় ৯ লাখ ৩০ হাজার জনসংখ্যার ফিজিতে প্রতিবছর ১০ লাখের বেশি পর্যটক ভ্রমণ করেন। পর্যটন ও হোটেল শিল্পের চাহিদা পূরণে দেশটিকে প্রায় ৫০ শতাংশ খাদ্যপণ্য আমদানি করতে হয়। এ কারণে ফলমূল ও শাক-সবজি উৎপাদন, খাদ্য প্রক্রিয়াকরণ এবং মৎস্য খাতে বাংলাদেশি উদ্যোক্তাদের বিনিয়োগের উল্লেখযোগ্য সুযোগ রয়েছে। তিনি বলেন, ফিজিতে বিনিয়োগের মাধ্যমে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র ও কানাডার বাজারে শুল্কমুক্ত বা অগ্রাধিকারমূলক প্রবেশাধিকারের সুযোগ পাওয়া যেতে পারে। বিদেশি বিনিয়োগকারীদের জন্য দেশটিতে কর অবকাশ সুবিধাও রয়েছে। এ ছাড়া প্লাস্টিকের বিকল্প পরিবেশবান্ধব পণ্যের চাহিদা বাড়ায় বাংলাদেশের পাটজাত পণ্য ও ব্যাগ রপ্তানির সম্ভাবনা তৈরি হয়েছে। বৈঠকে ফিজিতে দক্ষ ও আধাদক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়েও আলোচনা হয়। হাইকমিশনার জানান, দেশটিতে দক্ষ জনশক্তির ঘাটতি রয়েছে। উন্নত আয়ের আশায় ফিজির অনেক দক্ষ কর্মী অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে চলে যাওয়ায় এ চাহিদা তৈরি হয়েছে। বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার বিষয়ে দুই দেশের মধ্যে শ্রম স্থানান্তর (লেবার মোবিলিটি) সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কর্মীদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদেরও ফিজিতে বসবাসের সুযোগ দেওয়ার বিষয়ে দেশটির ইতিবাচক মনোভাব রয়েছে বলে জানান তিনি। বাণিজ্যমন্ত্রী দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে চেম্বার অব কমার্সগুলোর মধ্যে সংযোগ স্থাপন এবং ব্যবসায়ী পর্যায়ে (বিটুবি) বৈঠক আয়োজনের প্রস্তাব দেন। এ ছাড়া দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ককে প্রাতিষ্ঠানিক রূপ দিতে যৌথ বাণিজ্য কমিশন গঠন অথবা বাণিজ্যবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে উভয় পক্ষ একমত হয়। বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


গোপালগঞ্জে কাটতে শুরু করেছে আতঙ্ক, স্বাভাবিক হচ্ছে জনজীবন

গোপালগঞ্জে কাটতে শুরু করেছে আতঙ্ক, স্বাভাবিক হচ্ছে জনজীবন

সহিংসতা ও নাশকতার ঘটনার পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে গোপালগঞ্জের পরিস্থিতি। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) শহরের কোথাও নতুন করে সহিংসতা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। খুলতে শুরু করেছে দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান। সড়কে বেড়েছে মানুষের চলাচল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। গোপালগঞ্জের সার্বিক নিরাপত্তায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১০ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি প্রায় দুই হাজার পুলিশ সদস্য, এসআরবি, এপিবিএন ও ১০ প্লাটুন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। শহরের গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহরের সড়কগুলোতে মানুষের উপস্থিতি বাড়তে থাকে। রিকশা, ভ্যানসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে। খুলেছে অধিকাংশ দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকায় শিক্ষার্থীরাও নিজ নিজ গন্তব্যে যাতায়াত করছে। সব মিলিয়ে শহরের বিভিন্ন এলাকায় ফিরতে শুরু করেছে কর্মচাঞ্চল্য। তবে প্রয়োজন ছাড়া অনেকেই ঘরের বাইরে বের হচ্ছেন না। চলাফেরায় সাধারণ মানুষের মধ্যে সতর্কতা লক্ষ্য করা গেছে। এদিকে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ও নাশকতা প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশ মোতায়েনের পাশাপাশি বিভিন্ন সড়কে বিজিবি ও অন্যান্য বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তায়ও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। এর আগে গত রোববার সকাল থেকে রাত পর্যন্ত গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে সহিংসতা, নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জড়িত বলে অভিযোগ ওঠে। দিনভর এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিভিন্ন এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে ব্যাহত হয় স্বাভাবিক জীবনযাত্রা। এ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রশাসনিক পর্যায়েও পরিবর্তন আনা হয়েছে। গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে বদলি করা হয়েছে। এ ছাড়া জেলার তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) বদলি করা হয়েছে। সব মিলিয়ে আজ গোপালগঞ্জের পরিস্থিতি আগের দিনের তুলনায় অনেকটাই শান্ত। জনজীবনে স্বাভাবিকতা ফিরতে শুরু করলেও নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ এখনো পুরোপুরি কাটেনি।


উখিয়ায় পাহাড় কেটে বালু পাচার, ডাম্পার জব্দ অভিযুক্ত পালাতক

উখিয়ায় পাহাড় কেটে বালু পাচার, ডাম্পার জব্দ অভিযুক্ত পালাতক

কক্সবাজারের উখিয়ায় পাহাড় কেটে বালু পাচারের সময় একটি ডাম্পার জব্দ করেছে বন বিভাগের উখিয়া রেঞ্জের থাইংখালী বিট কর্তৃপক্ষ।মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) বেলা আনুমানিক ৩টার দিকে থাইংখালী বিটের আওতাধীন ওমর আলী ঘোনা, গয়ালমারা এলাকায় অভিযান চালিয়ে পাহাড়ি বালুভর্তি ডাম্পারটি জব্দ করা হয়।এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি সাহাব উদ্দিন ওরফে সোনামিয়া (পিতা: মৃত মাহাবুব আলম), সাং-৭ নম্বর ওয়ার্ড, পালংখালী। পাহাড় কেটে বালু পাচারের সময় বন বিভাগের অভিযানের বিষয়টি টের পেয়ে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানা গেছে।বন বিভাগ সূত্রে জানা যায়, জব্দ করা ডাম্পারের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে পলাতক অভিযুক্ত সাহাব উদ্দিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।পাহাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলন ও পাচারের বিরুদ্ধে বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


জাতীয় বিশ্ববিদ্যালয়: ৯৮৮ জনের চাকরি, আদালতের রায় ও ১৪ বছরের জটিলতার নেপথ্যে কী?

জাতীয় বিশ্ববিদ্যালয়: ৯৮৮ জনের চাকরি, আদালতের রায় ও ১৪ বছরের জটিলতার নেপথ্যে কী?

জাতীয় বিশ্ববিদ্যালয়ে হঠাৎ অচলাবস্থা। কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন, উপাচার্যকে দীর্ঘ সময় অবরুদ্ধ করে রাখা, প্রধান ফটকে তালা এবং শেষ পর্যন্ত তিন দিনের জন্য বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ ঘোষণা। কিন্তু কেন এমন পরিস্থিতি? এর পেছনে রয়েছে প্রায় দুই যুগের পুরোনো একটি নিয়োগবিরোধ, একাধিক আদালতের রায়, সরকার পরিবর্তনের সঙ্গে প্রশাসনিক অবস্থানের পরিবর্তন এবং চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর জ্যেষ্ঠতা ও আর্থিক সুবিধা নিয়ে জটিলতা। এখন কী ঘটছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে? গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসে ১৫ নভেম্বর থেকে আন্দোলনে নামেন চাকরিতে পুনর্বহাল হওয়া কর্মকর্তা-কর্মচারীরা। তাদের দাবি, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় অনুযায়ী চাকরি ফিরে পেলেও জ্যেষ্ঠতা, পদোন্নতি, বকেয়া বেতন-ভাতা এবং বর্তমান বেতন স্কেলের সুবিধা পুরোপুরি কার্যকর করা হয়নি। সোমবার (১৬ নভেম্বর) আন্দোলন তীব্র হয়। বিক্ষোভকারীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে দেন এবং উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন। প্রায় ১২ ঘণ্টা পর গভীর রাতে তিনি ক্যাম্পাস ত্যাগ করেন। পরিস্থিতি সামাল দিতে জরুরি সিন্ডিকেট সভা করে ১৭ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ ঘোষণা করা হয়। তবে জরুরি পরিষেবা, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর এবং অধ্যক্ষ সম্মেলন-সংক্রান্ত কার্যক্রম এই বন্ধের বাইরে রাখা হয়েছে। অর্থাৎ, আপাতত প্রশাসনিক কার্যক্রম সীমিত করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। কিন্তু যে কারণে আন্দোলন, সেই চাকরির সুবিধা ও আর্থিক দাবি নিয়ে চূড়ান্ত সমাধান এখনো ঘোষণা করা হয়নি। ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর বিরোধের শুরু কোথায়? বর্তমান সংকট বুঝতে হলে ফিরে যেতে হবে ২০০৩-২০০৪ সালে। তৎকালীন বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে ২০০৩ সালের ১৭ নভেম্বর থেকে ২০০৪ সালের ৩১ আগস্টের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে ৯৮৮ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হয়। পদগুলোর মধ্যে ছিল ডেপুটি রেজিস্ট্রার থেকে শুরু করে নিম্নস্তরের কর্মচারীর পদও। এই নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে ২০০৪ সালে হাইকোর্টে রিট করেন তৎকালীন সংসদ সদস্য ফজলে রাব্বী মিয়া। ২০০৬ সালের ২২ আগস্ট হাইকোর্ট রিটটি খারিজ করে দেন। অর্থাৎ, সে সময় নিয়োগ বাতিল হয়নি। কিন্তু এখানেই বিষয়টি শেষ হয়নি। ২০১০ সালে আওয়ামী লীগের তৎকালীন সংসদ সদস্য আ ক ম মোজাম্মেল হক আগের রায় পুনর্বিবেচনার আবেদন করেন। ২০১১ সালে হাইকোর্ট নিয়োগ বাতিলের নির্দেশ দেন। আপিল বিভাগ পরবর্তী সময়ে বিষয়টি নতুন করে শুনানির জন্য হাইকোর্টে পাঠান। ২০১২ সালের ২০ ফেব্রুয়ারি হাইকোর্ট সংশ্লিষ্ট নিয়োগ অবৈধ ঘোষণা করেন। এর পরিপ্রেক্ষিতে ১৫ এপ্রিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করে। ২০১৬ সালের ১৯ মে আপিল বিভাগও আগের রায় বহাল রাখেন। ফলে তাদের চাকরিতে ফেরার আইনি পথ তখন বন্ধ হয়ে যায়। ২০২৫ সালে কীভাবে পাল্টে গেল পরিস্থিতি? ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের বিষয়টি নতুন করে সামনে আসে। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও তাদের চাকরিতে ফেরানোর পক্ষে অবস্থান নেয় এবং আগের রায়ের বিরুদ্ধে পুনর্বিবেচনার আইনি প্রক্রিয়া শুরু করে। এরপর ২০২৫ সালের ২৭ মে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগ রায় দেন। আদালত আগের সিদ্ধান্ত বাতিল করে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের পুনর্বহালের নির্দেশ দেন। পূর্ণাঙ্গ রায়ে কয়েকটি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ: প্রথমত, তাদের চাকরিচ্যুতির আগে যে পদে কর্মরত ছিলেন, সেই পদে পুনর্বহালের ব্যবস্থা নিতে বলা হয়। দ্বিতীয়ত, চাকরির বাইরে থাকার সময়কে এক্সট্রাঅর্ডিনারি লিভ বা অসাধারণ ছুটি হিসেবে গণ্য করতে বলা হয়। তৃতীয়ত, এই সময়ের কারণে তাদের জ্যেষ্ঠতা যেন ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়। রায়ে আগের বিচারিক প্রক্রিয়ার ত্রুটিও চিহ্নিত করা হয়। বিশেষ করে বহু বছর পর যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে রিভিউ আবেদন করা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের শুনানির সুযোগ না দেওয়ার বিষয়টি আদালতের বিবেচনায় আসে। তাহলে জটিলতা কোথায়? মূল বিরোধ: আদালত চাকরিতে পুনর্বহাল ও জ্যেষ্ঠতা অক্ষুণ্ন রাখার নির্দেশ দিয়েছেন। কিন্তু সেই জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি, নতুন বেতন নির্ধারণ এবং চাকরির বাইরে থাকা প্রায় ১৪ বছরের আর্থিক পাওনা কতটুকু দিতে হবে; তা নিয়ে আন্দোলনকারী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে। এখানে তিনটি বিষয় আলাদা করে বোঝা জরুরি। এক. চাকরিতে পুনর্বহাল আর জ্যেষ্ঠতা এক বিষয় নয়। পুনর্বহাল মানে আগের চাকরিতে ফিরে আসা। অন্যদিকে জ্যেষ্ঠতা হলো চাকরিতে একজনের অবস্থান ও অগ্রাধিকার নির্ধারণের ভিত্তি। ধরা যাক, দুজন কর্মকর্তা একই পর্যায়ে কাজ করতেন। একজন ২০১২ সালে চাকরি হারান, অন্যজন চাকরিতে বহাল থাকেন। ২০২৫ সালে প্রথমজন ফিরে এলে তার চাকরির অভিজ্ঞতা ও জ্যেষ্ঠতা কীভাবে গণনা হবে? আদালত বলেছেন, চাকরির বাইরে থাকার কারণে তার জ্যেষ্ঠতা ক্ষুণ্ন করা যাবে না। কিন্তু প্রশাসনিকভাবে প্রশ্ন থেকে যাচ্ছে: এই জ্যেষ্ঠতার ভিত্তিতে তিনি কোন পদে থাকবেন, কত বেতন পাবেন এবং পদোন্নতির ক্ষেত্রে অন্য কর্মকর্তাদের সঙ্গে তার অবস্থান কী হবে? দুই. অসাধারণ ছুটি মানেই কি ১৪ বছরের পুরো বেতন? এটাই সম্ভবত বিরোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্থিক দিক। সাধারণভাবে অসাধারণ ছুটি এমন এক ধরনের ছুটি, যেখানে বেতন পাওয়ার বিষয়টি প্রচলিত চাকরিবিধি ও প্রযোজ্য আদেশের ওপর নির্ভর করে। ২০২৫ সালের আপিল বিভাগের রায়ে চাকরির বাইরে থাকা সময়কে অসাধারণ ছুটি হিসেবে গণ্য করার স্পষ্ট নির্দেশ রয়েছে। কিন্তু রায়ের কার্যকর অংশে ওই পুরো সময়ের সব বেতন-ভাতা স্বয়ংক্রিয়ভাবে পরিশোধের পৃথক নির্দেশ নেই। আন্দোলনকারীরা চাইছেন বকেয়া পাওনা ও বর্তমান বেতন স্কেলের সুবিধা। অন্যদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য, আদালতের নির্দেশ অনুযায়ী চাকরিতে পুনর্বহালের ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু আন্দোলনকারীদের দাবি অনুযায়ী সব আর্থিক সুবিধা দেওয়ার সুযোগ রায়ে নেই। ফলে প্রশ্ন হচ্ছে, রায় বাস্তবায়নের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব চাকরিবিধি, সিন্ডিকেটের সিদ্ধান্ত এবং সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের প্রয়োজন কতটুকু। তিন. পদোন্নতি কি স্বয়ংক্রিয়ভাবে দিতে হবে? জ্যেষ্ঠতা বহাল থাকলেও পদোন্নতির জন্য শূন্য পদ, যোগ্যতা, পদোন্নতিবিধি ও সংশ্লিষ্ট প্রশাসনিক প্রক্রিয়া বিবেচনায় আসতে পারে। ফলে কর্মচারীদের জ্যেষ্ঠতার স্বীকৃতি এবং নির্দিষ্ট পদে পদোন্নতি পাওয়া একই বিষয় নয়। এই পার্থক্যই সংকটকে আরও জটিল করছে। রাজনৈতিক বিরোধ কতটা ভূমিকা রেখেছে? এই নিয়োগবিরোধের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের স্পষ্ট সম্পর্ক রয়েছে। নিয়োগ হয়েছিল বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের সময়ে। আওয়ামী লীগ সরকারের সময়ে আদালতের রায়ের ভিত্তিতে চাকরিচ্যুতি কার্যকর হয়। আবার ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনার উদ্যোগ নেয়। তবে পুরো ঘটনাকে কেবল রাজনৈতিক প্রতিশোধ হিসেবে ব্যাখ্যা করাও যথেষ্ট নয়। কারণ নিয়োগের বৈধতা এবং চাকরিচ্যুতির পদ্ধতি নিয়ে দীর্ঘদিন বিচারিক প্রক্রিয়া চলেছে। ২০২৫ সালের রায়ে আপিল বিভাগ আগের বিচারিক প্রক্রিয়ার গুরুতর ত্রুটি চিহ্নিত করেছেন। বর্তমান আন্দোলনের সময়ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পাল্টাপাল্টি অবস্থানের খবর পাওয়া গেছে। ১৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের পাশাপাশি আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত একটি অংশের পাল্টা কর্মসূচির কথা জানা গেছে। অর্থাৎ, আইনি অধিকারের প্রশ্নের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ রাজনৈতিক ও প্রশাসনিক বিভাজনও যুক্ত হয়েছে। উপাচার্য কী বলছেন? উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহর অবস্থান হলো, আদালতের রায় অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু আন্দোলনকারীদের সব দাবি বাস্তবায়ন তার একক সিদ্ধান্তের বিষয় নয়। ১৬ নভেম্বর দীর্ঘ সময় অবরুদ্ধ থাকার মধ্যেই তিনি আন্দোলনের এই পদ্ধতির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন। সংবাদমাধ্যমে প্রকাশিত তার বক্তব্য অনুযায়ী, তাকে দীর্ঘ সময় আটকে রাখলেও প্রশাসনিক ও আইনি সীমাবদ্ধতার সমাধান হবে না। এখানে প্রশাসনিক প্রশ্ন হলো, আদালতের নির্দেশ বাস্তবায়নের ক্ষমতা ও আর্থিক দায় কতটা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এবং কতটা সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের। শিক্ষার্থীদের ওপর প্রভাব কী হতে পারে? জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দেশের বিভিন্ন অঞ্চলের বিপুলসংখ্যক কলেজে শিক্ষার্থীরা পড়াশোনা করেন। ২০২৬ সালের আগস্টে প্রকাশিত বণিক বার্তার তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়টির অধিভুক্ত কলেজের সংখ্যা ২ হাজার ২৫৭টি। বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রশাসনিক দপ্তরে দীর্ঘদিন অচলাবস্থা থাকলে পরীক্ষা ব্যবস্থাপনা, ফল প্রকাশ, সনদ প্রদান, প্রশাসনিক অনুমোদন ও অধিভুক্ত কলেজগুলোর সঙ্গে যোগাযোগ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হতে পারে। তবে ১৭ থেকে ১৯ নভেম্বরের অফিস বন্ধের আদেশে পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরকে ছাড় দেওয়া হয়েছে। তাই এই ঘোষণার অর্থ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সব কলেজ বা সব পরীক্ষা বন্ধ হয়ে যাওয়া নয়। তা সত্ত্বেও সংকট দীর্ঘায়িত হলে শেষ পর্যন্ত শিক্ষার্থীদের ওপরই এর প্রভাব পড়তে পারে। সমাধানের পথ কী? সংকটের সমাধানে প্রথমেই প্রয়োজন আদালতের পূর্ণাঙ্গ রায়ের নির্দেশনা ও কর্মকর্তা-কর্মচারীদের দাবিগুলোকে পৃথকভাবে বিবেচনা করা। জ্যেষ্ঠতা সংরক্ষণ আদালতের সুস্পষ্ট নির্দেশ। কাজেই এটি কীভাবে বাস্তবায়িত হচ্ছে, সে বিষয়ে স্বচ্ছ প্রশাসনিক সিদ্ধান্ত প্রয়োজন। অন্যদিকে, পদোন্নতি এবং বকেয়া বেতন-ভাতার প্রশ্নে বিশ্ববিদ্যালয়ের চাকরিবিধি ও আদালতের রায়ের ব্যাখ্যা মিলিয়ে একটি সুনির্দিষ্ট অবস্থান নিতে হবে। প্রয়োজন হলে আদালতের কাছে রায়ের ব্যাখ্যা চাওয়া যেতে পারে। কর্মকর্তা-কর্মচারীদের প্রতিনিধিদের সঙ্গে সিন্ডিকেটের আলোচনায় নির্দিষ্ট সিদ্ধান্ত ও বাস্তবায়নের সময়সূচি তৈরি করাও গুরুত্বপূর্ণ। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সচল রাখা জরুরি। কারণ কর্মচারীদের দাবি নিষ্পত্তি এবং শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চালু রাখা পরস্পরবিরোধী লক্ষ্য হওয়ার কথা নয়।


পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ

পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ

দীর্ঘ প্রতীক্ষা, ধারাবাহিক কারিগরি কার্যক্রম এবং বিভিন্ন ধাপের জটিল পরীক্ষা-নিরীক্ষা শেষে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর থেকে উৎপাদিত বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ৩টা ১৬ মিনিটে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে প্রথম ইউনিট থেকে প্রথমবারের মতো ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়। রূপপুর প্রকল্পের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক তথ্য কর্মকর্তা সৈকত আহমেদ আজ বিকেলে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিক পরীক্ষামূলক সংযোগের আওতায় উৎপাদিত বিদ্যুৎ প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময়ে বিদ্যুৎকেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালন ব্যবস্থার কার্যকারিতা, স্থিতিশীলতা পর্যবেক্ষণসহ গুরুত্বপূর্ণ কারিগরি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হবে। পরবর্তীতে, বিভিন্ন কারিগরি পরীক্ষা-নিরীক্ষার জন্য বিদ্যুৎকেন্দ্রটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। এরপর প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর পুনরায় ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে সংযুক্ত করে বিদ্যুৎকেন্দ্রের প্রয়োজনীয় কারিগরি ও পরিচালনসংক্রান্ত পরীক্ষা সম্পন্ন করা হবে। পরীক্ষার প্রতিটি ধাপে বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন সিস্টেমের কার্যকারিতা, টারবাইন ও জেনারেটরের পারফরম্যান্স এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয় নিবিড়ভাবে যাচাই করা হবে। কারিগরি সকল পরীক্ষা-নিরীক্ষার ফলাফল সন্তোষজনক এবং এ পর্যায়ের নির্ধারিত সকল কাজ সম্পন্ন হলে, পরবর্তী পরীক্ষামূলক পরিচালনার জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বিএইআএ) অনুমোদন প্রয়োজন হবে। বায়েরার অনুমোদন পাওয়া সাপেক্ষে বিদ্যুৎকেন্দ্রটি পুনরায় পরীক্ষা-মূলকভাবে জাতীয় গ্রিডে সংযুক্ত করে বিদ্যুৎ সরবরাহের পরবর্তী কার্যক্রমে এগিয়ে নেওয়া হবে। রাশিয়ার ঠিকাদারের সাথে চুক্তি অনুযায়ী ১০ মাসের ট্র্যায়াল অপারেশন সম্পন্ন হলে স্থায়ীভাবে পূর্ণ ক্ষমতায় প্রথম ইউনিট থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে। উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের প্রতিটির উৎপাদন ক্ষমতা ১২০০ মেগাওয়াট। সর্বমোট ২৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এ বিদ্যুৎকেন্দ্রটি দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং টেকসই বিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পরীক্ষামূলক গ্রিড সংযোগ বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের অগ্রযাত্রায় একটি ঐতিহাসিক পদক্ষেপ। এর মধ্য দিয়ে পারমাণবিক প্রযুক্তিনির্ভর বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে গেল।


অস্ত্রসহ বাংলাদেশে অনুপ্রবেশ, সীমান্তে বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক

অস্ত্রসহ বাংলাদেশে অনুপ্রবেশ, সীমান্তে বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক

‎সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তে অস্ত্রসহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ সীমান্তের প্রায় ২০০ গজ অভ্যন্তরে অনুপ্রবেশের পর তাকে আটক করা হয়। সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন বিছনাকান্দি বিওপির একটি টহল দল তাকে আটক করে। ‎আটককৃত বিএসএফ সদস্যকে বিজিবির হেফাজতে নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ‎৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুর উদ্দিন আহমাদ। ‎বিজিবি জানায়, আটকের পর ওই বিএসএফ সদস্যকে বিছনাকান্দি বিওপিতে নিয়ে আসা হয়। এ সময় তার সঙ্গে অস্ত্রও ছিল। লেফটেন্যান্ট কর্নেল নুর উদ্দিন আহমাদ জানান, আটক বিএসএফ সদস্যকে হস্তান্তরের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে। পতাকা বৈঠকের মাধ্যমে তাকে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ‎সীমান্তের প্রায় ২০০ গজ অভ্যন্তরে একজন বিএসএফ সদস্যের অস্ত্রসহ অনুপ্রবেশ ও আটকের ঘটনায় সীমান্ত এলাকায় বিষয়টি নিয়ে গুরুত্বের সঙ্গে কাজ করছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। এদিকে, বিছনাকান্দিতে এক বাংলাদেশি পর্যটককে মারধরের অভিযোগ উঠেছে ওই বিএসএফ সদস্যদের বিরুদ্ধে। এ বিষয়ে জানতে চাইলে বিজিবির অধিনায়ক বলেন, বিষয়টি তিনি শুনেছেন, তবে এখনো নিশ্চিত হতে পারেননি। বিডি-প্রতিদিন/এমএল


নেতানিয়াহুর স্ত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিলেন ইসরায়েলি নেতা

নেতানিয়াহুর স্ত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিলেন ইসরায়েলি নেতা

আদালতের নির্দেশিত অর্থ পরিশোধ না করায় ইসরায়েলের বর্তমান অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহুর বিরুদ্ধে আইন কার্যকরীকরণ প্রক্রিয়া (এনফোর্সমেন্ট প্রসিডিংস) শুরু করেছেন ইসরায়েলের অন্যতম বিরোধী দলীয় নেতা ইয়াইর গোলান। গতকাল সোমবার এই প্রক্রিয়া শুরু হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথ। এই এনফোর্সমেন্ট প্রসিডিংসের উদ্দেশ্য—সারা নেতানিয়াহুর কাছ থেকে আদালতের পাওনা ২ হাজার শেকেল (বাংলাদেশি মুদ্রায় ৭৬ হাজার ৬৬৯ টাকা) আদায় করা। ইয়াইর গোলান ইসরায়েলি রাজনৈতিক দল ডেমোক্র্যাটস পার্টির চেয়ারম্যান। ইসরায়েলের অন্যতম উদারপন্থি এই নেতা অভ্যন্তরীণ রাজনীতিতে ব্যাপকভাবে নেতানিয়াহু-বিরোধী হিসেবে পরিচিত। সদ্য সমাপ্ত নেসেট নির্বাচনে নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন ‘চেঞ্জ’ জোটের অন্যতম শরিক দল হিসেবে অংশ নিয়েছে ডেমোক্র্যাটস পার্টি। ইয়েদিওথ আহরোনোথের প্রতিবেদন অনুযায়ী, গোলানের প্রতিনিধি হিসেবে এই প্রক্রিয়া শুরু করেছেন ইসরায়েলি আইনি সংস্থা ইবিএন ল’ ফার্মের তিন আইনজীবী—গিওরা এরদিনাস্ত, আলমোগ গিল-অর এবং ইয়াইরদেন শোচাত। গত ১১ অক্টোবর লড ডিস্ট্রিক্ট কোর্ট সারা নেতানিয়াহুকে এই আইনি খরচ পরিশোধের নির্দেশ দিয়েছিলেন। এর আগে গোলানের দায়ের করা একটি মানহানি মামলা খারিজের জন্য সারা যে আবেদন করেছিলেন, তা প্রত্যাখ্যান করেছিলেন আদালত। প্রতিবেদন অনুযায়ী, গোলানের আইনজীবীরা সারা নেতানিয়াহুকে ১০ নভেম্বরের মধ্যে অর্থ পরিশোধের জন্য একটি নোটিশ পাঠিয়েছিলেন। কিন্তু সেই সময়সীমা পার হয়ে গেলেও তিনি অর্থ পরিশোধ করেননি। ইয়াইর গোলানের সঙ্গে সারা নেতানিয়াহুর বিরোধের সূত্রপাত ২০২৩ সালের অক্টোবর থেকে। সে বছরের ৭ অক্টোবর ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ও রক্তক্ষয়ী জঙ্গি হামলা পরিচালনা করে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। তার পরের দিন ৮ অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান পরিচালনা শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। ৭ অক্টোবরের হামলার পর ইসরায়েলি সম্প্রচার সংবাদমাধ্যম চ্যানেল ১৪-এর এক আলোচনা অনুষ্ঠানে আইডিএফের সাবেক কর্মকর্তা ইয়াইর গোলানের সঙ্গে হামাসের যোগসাজশ আছে বলে ইঙ্গিত দিয়েছিলেন সারা। অনুষ্ঠানে গোলানকে কটাক্ষ করে সারা বলেছিলেন, ‘আপনি যখন একজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা হন এবং দাবি করেন যে ৭ অক্টোবর আপনি লড়াই করছিলেন—অর্থাৎ আপনি ভোরবেলা থেকেই সেখানে প্রস্তুত হয়ে ছিলেন...’ তিনি আরও বলেন, ‘গোলান সেখানে খুব ভোরে উপস্থিত ছিলেন, অথচ অন্যরা—যাদের মধ্যে প্রধানমন্ত্রীও রয়েছেন—তারা জানতেনই না যে কী ঘটছে।’ ইয়াইর গোলান ইসরায়েলি সেনাবাহিনীর একজন রিজার্ভ মেজর জেনারেল। তিনি ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া ২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি ইসরায়েলের অর্থনীতি বিষয়ক উপমন্ত্রীর দায়িত্বেও ছিলেন। সারা নেতানিয়াহুর এই মন্তব্যকে ‘মিথ্যা ষড়যন্ত্র’ বলে অভিহিত করেন গোলান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি সারা নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তিনি ‘৭ অক্টোবরের ঘটনাকে নতুন করে সাজানোর চেষ্টা করছেন; যারা জীবন বাঁচাতে এগিয়ে এসেছিলেন, তাঁদের বিশ্বাসঘাতক হিসেবে চিত্রিত করছেন, আর যারা ইসরায়েলের নিরাপত্তাকে অবহেলা করেছিলেন, তাঁদেরই ভুক্তভোগী হিসেবে তুলে ধরছেন।’ সর্বশেষ এই কার্যকর পদক্ষেপের বিষয়ে সারা বা তাঁর আইনি প্রতিনিধিদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। সূত্র: আনাদোলু এজেন্সি। বিডি-প্রতিদিন/শআ


‘অনিবন্ধিত অনলাইন পোর্টালগুলোর বিরুদ্ধে ধাপে ধাপে কঠোর ব্যবস্থা’

‘অনিবন্ধিত অনলাইন পোর্টালগুলোর বিরুদ্ধে ধাপে ধাপে কঠোর ব্যবস্থা’

অনলাইন পোর্টাল খুলে অন্য গণমাধ্যমের সংবাদ কপি করার প্রবণতার কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে অনিবন্ধিত অনলাইন পোর্টালগুলোর বিরুদ্ধে ধাপে ধাপে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ব্রিফিংয়ে এক সাংবাদিক অনিবন্ধিত অনলাইন পোর্টালের মাধ্যমে অপতথ্য ছড়ানো, উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ এবং কাউকে সামাজিকভাবে হেয় করার প্রবণতা নিয়ে সরকারের অবস্থান জানতে চান। জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, এখন অনেকেই অনলাইন পোর্টাল খুলে বিভিন্ন গণমাধ্যম থেকে সংবাদ কপি করছেন, যা সাংবাদিকতার ক্ষেত্রে কাম্য নয়। তিনি বলেন, অনিবন্ধিত কোনো প্রতিষ্ঠানকে কাজ করতে দেওয়া হবে না। এ বিষয়ে সরকার ধাপে ধাপে ব্যবস্থা নিচ্ছে এবং ইতিমধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি আরও বলেন, শুধু ঢাকায় নয়, ঢাকার বাইরেও এ ধরনের অনেক প্রতিষ্ঠান রয়েছে। সবগুলোর বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। এভাবে চলতে পারে না। অনিবন্ধিত অনেক অনলাইন পোর্টাল নিবন্ধনের জন্য আবেদন করলেও পুলিশ ভেরিফিকেশন, এসবি ও এনএসআইয়ের যাচাই-বাছাই শেষ না হওয়ায় প্রক্রিয়া আটকে থাকার বিষয়ে উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হয়। এ প্রসঙ্গে তিনি বলেন, যারা নিবন্ধনের জন্য আবেদন করেছেন, সেখানে হয়তো কিছুটা প্রক্রিয়াগত বিলম্ব হচ্ছে। আমি বিষয়টি নিয়ে সম্প্রতি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। সুতরাং আপনাদের জানাতে পারি, যারা যোগ্য, তাদের নিবন্ধন পেতে খুব বেশি দেরি হবে না। এ সময় গণমাধ্যমের নীতিমালা প্রণয়নের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, গতকাল তথ্যমন্ত্রী সম্ভবত সংসদে এ বিষয়ে কথা বলেছেন যে, নীতিমালা প্রণয়নের কাজ চলছে। এর সর্বশেষ অগ্রগতি হলো- আমরা বিভিন্ন পর্যায়ের অংশীজনদের সঙ্গে কথা বলছি। একটি নীতিমালা আসছে, আপনারা নিশ্চিত থাকতে পারেন। তবে এটি চূড়ান্ত হতে আরেকটু সময় লাগবে।”


ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ২৯৫৪ মামলা

ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ২৯৫৪ মামলা

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৯৫৪টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ৭৬৭টি গাড়ি ডাম্পিং এবং ৫১১টি গাড়ি রেকার করা হয়েছে। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রাফিকের আটটি বিভাগে অভিযান চালিয়ে এসব মামলা করা হয়। এর মধ্যে ট্রাফিক-রমনা বিভাগে ১৩৬টি, লালবাগে ১৬৮টি, মতিঝিলে ৩৫৭টি, ওয়ারীতে ৪৩৯টি, তেজগাঁওয়ে ২৬৫টি, মিরপুরে ৫৫৫টি, উত্তরায় ৪৫০টি এবং গুলশান বিভাগে ৫৮৪টি মামলা করা হয়েছে। বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি মামলা হয়েছে গুলশান বিভাগে ৫৮৪টি। এরপর মিরপুরে ৫৫৫টি এবং উত্তরায় ৪৫০টি মামলা হয়েছে। সবচেয়ে কম মামলা হয়েছে রমনা বিভাগে ১৩৬টি। অভিযানে বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে এসব মামলা করা হয়। পাশাপাশি আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে ডাম্পিং ও রেকারিং কার্যক্রমও পরিচালনা করে ট্রাফিক বিভাগ।


সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা, ডিবির কাছে হস্তান্তর

সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা, ডিবির কাছে হস্তান্তর

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা সাঈদ খোকনকে গ্রেপ্তারের পর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে ৩০টির বেশি মামলা রয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এসব মামলার মধ্যে হত্যা ও সহিংসতার অভিযোগে দায়ের করা মামলাও রয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পরে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়। জুলাই-আগস্টের আন্দোলনে সংঘটিত হত্যা ও সহিংসতার ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা একাধিক মামলার আসামি সাঈদ খোকন। এসব মামলার মধ্যে হত্যা মামলাও রয়েছে। তবে কোন নির্দিষ্ট মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, তা এখনো স্পষ্ট করেনি পুলিশ। ডিএমপির উপপুলিশ কমিশনার আকতার হোসেন বলেন, সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা রয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে, তা পরে জানানো হবে। আজ তাকে আদালতে হাজির করা হতে পারে। হত্যা ও সহিংসতার মামলার পাশাপাশি দুর্নীতির অভিযোগেও সাঈদ খোকনের বিরুদ্ধে তদন্ত হয়েছে। সর্বশেষ ২০২৫ সালের ১৩ নভেম্বর ৫৪ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে তার বিরুদ্ধে মামলার অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ঘটনায় তার ৭৯টি ব্যাংক হিসাব জব্দ করা হয়। একই সঙ্গে সাঈদ খোকন ও তার পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়।


এমপি পদ ছাড়ছেন বিএনপির ওসমান ফারুক, পদত্যাগপত্র জমা

এমপি পদ ছাড়ছেন বিএনপির ওসমান ফারুক, পদত্যাগপত্র জমা

শারীরিক অসুস্থতার কারণে কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ওসমান ফারুক পদত্যাগপত্র জমা দিয়েছেন। সম্প্রতি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছেে ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে। সূত্র জানিয়েছে, পদত্যাগপত্রটি গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, ওসমান ফারুক চারদলীয় ঐক্যজোট সরকারের আমলে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, চিকিৎসার জন্য দীর্ঘদিন তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।সেখান থেকে পদত্যাগপত্র পাঠিয়েছেন। সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনেও তিনি ভোট দেননি। সেসময়ও তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন। বিষয়টি জানিয়ে তিনি সংসদ সচিবালয়ে তখন চিঠি দিয়েছিলেন। আজ সংসদ অধিবেশনে বিষয়টি অবহিত করবেন স্পিকার।


সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখায় আমি সন্তুষ্ট: রামিসার বাবা

সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখায় আমি সন্তুষ্ট: রামিসার বাবা

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এছাড়া রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি সোহেলের স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত। রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা সন্তোষ প্রকাশ করেছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর পৌনে ১টায় বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর রামিসার বাবা বলেন, দেশের ইতিহাসে দ্রুততম বিচারের রায় ঘোষণা করায়, সে দিক থেকে আমি সন্তুষ্ট। হাইকোর্ট সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। আরেকজন আসামি স্বপ্নাকে বেকসুর খালাস দিয়েছেন। মাত্র রায় ঘোষিত হলো আমি স্যারের (অ্যাটর্নি জেনারেল) সঙ্গে বসবো। রায়ের বিষয়ে বিস্তারিত জেনে পরবর্তী সময়ে আমার করণীয় ও সিদ্ধান্ত আমি আপনাদের জানাব। আরও পড়ুনআরও পড়ুনশেখ হাসিনার বিচার দেশের আইনেই হবে, ভারত কিছু বলতে পারে না: ডা. জাহেদ আদালত সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখার পর্যবেক্ষণে বলেন, রামিসার হত্যা নৃশংস ও অস্বাভাবিক প্রক্রিয়ায় হয়েছে। এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি। রায় ঘোষণার সময় আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। এ সময় রামিসার বাবা আদালতে উপস্থিত ছিলেন। সকাল ১০ টা ৩৬ মিনিটে এই বহুল আলোচিত মামলার রায় ঘোষণা শুরু হয়। টানা দুই ঘন্টাব্যাপী রায় ঘোষণা করা হয়।


জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ

জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ

দীর্ঘ অপেক্ষা আর হাজারো পরীক্ষানিরীক্ষার পর অবশেষে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ।  মঙ্গলবার বিকালের দিকে কেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে প্রথমবারের মতো বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। প্রথম ইউনিট থেকে সাড়ে তিনশ’ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।


উখিয়া সীমান্তে বিজিবির বড় অভিযান: ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবাসহ আটক ২

উখিয়া সীমান্তে বিজিবির বড় অভিযান: ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবাসহ আটক ২

উখিয়া সীমান্তে বিজিবির বড় অভিযান: ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবাসহ আটক ২১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক দুজনই রোহিঙ্গা কক্সবাজারের উখিয়া সীমান্তে মিয়ানমার থেকে ইয়াবা পাচারের সময় ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় দুই রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ২০ লাখ টাকা।মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধীন পালংখালী বিওপির বিশেষ টহল দল সীমান্তবর্তী মিজানের ঘের এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার ও দুজনকে আটক করে।আটক ব্যক্তিরা হলেন—উখিয়ার ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-বি এলাকার বাসিন্দা মো. মোক্তার হোসেনের ছেলে মো. জোবায়ের (২০) এবং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-ই এলাকার বাসিন্দা মো. ওলি হোসেনের ছেলে রহিম মোল্লা (২৮)।বিজিবি সূত্রে জানা যায়, নিয়মিত টহলের সময় মিয়ানমারের দিক থেকে পোটলা হাতে দুই ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে সন্দেহ হয় টহল দলের। পরে তাঁদের থামার সংকেত দেওয়া হলে তাঁরা দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় বিজিবি সদস্যরা ধাওয়া করে তাঁদের আটক করেন।পরে আটক ব্যক্তিদের বহন করা তিনটি পোটলা তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ১৪ কার্টন ইয়াবা উদ্ধার করা হয়। এসব কার্টনে মোট ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে স্বীকার করেছেন। বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদক সরবরাহকারী ও এ চোরাকারবারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।


নওগাঁয় উৎসবমুখর পরিবেশে শুরু জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নওগাঁয় উৎসবমুখর পরিবেশে শুরু জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নরসিংদীর শিবপুরে ম্যাগাজিন ভর্তি ৫ রাউন্ড গুলি  ও দেশীয় অস্র সহ ৩ জন গ্ৰেফতার

নরসিংদীর শিবপুরে ম্যাগাজিন ভর্তি ৫ রাউন্ড গুলি ও দেশীয় অস্র সহ ৩ জন গ্ৰেফতার

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়ন সহ ৮ দফা দাবিতে ইবি সায়েন্স ক্লাবের স্মারকলিপি

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়ন সহ ৮ দফা দাবিতে ইবি সায়েন্স ক্লাবের স্মারকলিপি

বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু

বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মানবিক সহায়তা ও জলবায়ু সহনশীলতার অভিজ্ঞতা তুলে ধরবেন ড. শহীদ উজ জামান

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মানবিক সহায়তা ও জলবায়ু সহনশীলতার অভিজ্ঞতা তুলে ধরবেন ড. শহীদ উজ জামান

সুনামগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ

সুনামগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ

টেকনাফ-উখিয়ায় ৬৪ বিজিবির তিন পৃথক অভিযান: ৯ লাখ ৯৪ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ২

টেকনাফ-উখিয়ায় ৬৪ বিজিবির তিন পৃথক অভিযান: ৯ লাখ ৯৪ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ২

টেকনাফে ৩৬ শতক পৈতৃক জমি জবরদখলের অভিযোগ, জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি

টেকনাফে ৩৬ শতক পৈতৃক জমি জবরদখলের অভিযোগ, জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: রোকন উদ্দিন

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: রোকন উদ্দিন

কলমাকান্দায় ২ কিলোমিটার কাঁচা সড়ক তরুণদের স্বেচ্ছাশ্রমে সংস্কার

কলমাকান্দায় ২ কিলোমিটার কাঁচা সড়ক তরুণদের স্বেচ্ছাশ্রমে সংস্কার

বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে ৪ দেশের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে ৪ দেশের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ইউনিয়ন ও পৌর ভূমি অফিসের জন্য কেনা হবে ৫৭৮ মোটরসাইকেল

ইউনিয়ন ও পৌর ভূমি অফিসের জন্য কেনা হবে ৫৭৮ মোটরসাইকেল

ফিজিতে পোশাক ও দক্ষ জনশক্তি রপ্তানির নতুন সম্ভাবনা

ফিজিতে পোশাক ও দক্ষ জনশক্তি রপ্তানির নতুন সম্ভাবনা

গোপালগঞ্জে কাটতে শুরু করেছে আতঙ্ক, স্বাভাবিক হচ্ছে জনজীবন

গোপালগঞ্জে কাটতে শুরু করেছে আতঙ্ক, স্বাভাবিক হচ্ছে জনজীবন

উখিয়ায় পাহাড় কেটে বালু পাচার, ডাম্পার জব্দ অভিযুক্ত পালাতক

উখিয়ায় পাহাড় কেটে বালু পাচার, ডাম্পার জব্দ অভিযুক্ত পালাতক

জাতীয় বিশ্ববিদ্যালয়: ৯৮৮ জনের চাকরি, আদালতের রায় ও ১৪ বছরের জটিলতার নেপথ্যে কী?

জাতীয় বিশ্ববিদ্যালয়: ৯৮৮ জনের চাকরি, আদালতের রায় ও ১৪ বছরের জটিলতার নেপথ্যে কী?

পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ

পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ

অস্ত্রসহ বাংলাদেশে অনুপ্রবেশ, সীমান্তে বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক

অস্ত্রসহ বাংলাদেশে অনুপ্রবেশ, সীমান্তে বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক

নেতানিয়াহুর স্ত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিলেন ইসরায়েলি নেতা

নেতানিয়াহুর স্ত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিলেন ইসরায়েলি নেতা

‘অনিবন্ধিত অনলাইন পোর্টালগুলোর বিরুদ্ধে ধাপে ধাপে কঠোর ব্যবস্থা’

‘অনিবন্ধিত অনলাইন পোর্টালগুলোর বিরুদ্ধে ধাপে ধাপে কঠোর ব্যবস্থা’