ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ফুটবল

শেজাদের দারুণ নেতৃত্বে ফ্রস্ট ব্লাস্টের শিরোপা বসুন্ধরা স্ট্রাইকার্সের ঘরে
শীর্ষ খবর

শেজাদের দারুণ নেতৃত্বে ফ্রস্ট ব্লাস্টের শিরোপা বসুন্ধরা স্ট্রাইকার্সের ঘরে

ফ্রস্ট ব্লাস্ট টি-টোয়েন্টি সিজন থ্রি এর শিরোপা ঘরে তুলেছে বসুন্ধরা স্ট্রাইকার্স। ব্লকবাস্টার ফাইনালে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংককে সাত উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শেজাদ আকবর সোবহানের দল। ব্যাটে, বলে এদিন দুর্দান্ত পারফরম্যান্সে ফাইনাল সেরার পুরস্কার জিতেছেন তাপস ঘোষ। আর সেরা অধিনায়কের স্বীকৃতি পেয়েছেন টুর্নামেন্টের শুরু থেকে ফাইনালে সামনে থেকে নেতৃত্ব দেওয়া শেজাদ আকবর সোবহান।[TECHTARANGA-POST:24016] এবিজি স্পোর্টস সিটিতে ফ্রস্ট ব্লাস্ট টি-টোয়েন্টি সিজন থ্রির পর্দা নামলো বসুন্ধরা স্ট্রাইকার্সের এই ঐতিহাসিক শিরোপা জয়ের মধ্য দিয়ে। এদিন এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। তবে ম্যাচের শুরুতেই বসুন্ধরা স্ট্রাইকার্সের বোলারদের তোপের মুখে পড়ে ব্যাটিং দল। নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে বসুন্ধরাকে ১৩৭ রানের লক্ষ্য দেয় তারা। পরে জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বসুন্ধরা; দলীয় চার রানেই হারায় প্রথম উইকেট। তবে সেই প্রাথমিক চাপ দুর্দান্তভাবে সামলে নেন তাপস ঘোষ ও সুমন আহমেদ। দুজনের দায়িত্বশীল অর্ধশতকে সহজেই জয়ের পথে এগিয়ে যায় দলটি। শেষ পর্যন্ত ১৪ বল হাতে রেখেই সাত উইকেটের বড় জয় নিশ্চিত করে বসুন্ধরা স্ট্রাইকার্স।[TECHTARANGA-POST:24015] এবারের আসরের পুরো টুর্নামেন্টজুড়ে দলের মিডল অর্ডার ও বোলিং রোটেশন সামলানোর পাশাপাশি অসাধারণ কৌশলে দলকে ফাইনালে টেনে তোলেন অধিনায়ক শেজাদ আকবর সোবহান। ফাইনালে অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরার পুরস্কার জেতেন তাপস ঘোষ এবং টুর্নামেন্টসেরা অধিনায়কের মুকুট ওঠে শেজাদের মাথায়। আর এই জয়ে ফ্রস্ট ব্লাস্ট টি-টোয়েন্টি সিজন থ্রির চ্যাম্পিয়ন হিসেবে নিজেদের শ্রেষ্ঠত্ব ও আধিপত্যের চূড়ান্ত প্রমাণ দিলো বসুন্ধরা স্ট্রাইকার্স।

১৫ নভেম্বর ২০২৬, ০২:১৫ এএম