ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

চৌদ্দগ্রামে চিওড়া ৬দলীয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নে চিওড়া গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত ৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে চিওড়া হাইস্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে নোয়াপুর ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে হান্ডা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলায় প্রধান অতিথি ছিলেন চিওড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী হাবিব আবু রকিব। 

খেলায় বিশেষ অতিথি ছিলেন, চৌদ্দগ্রাম উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও চিওড়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন মজুমদার মাসুম, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ইয়াকুব সোহেল, চিওড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার আনোয়ার হোসেন পিন্টু, চিওড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আনিসুর রহমান জাহাঙ্গীর, ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল লতিফ চৌধুরী, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সোহরাব হোসেন সোহাগ, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক সাইদুল হক ইমন ও ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি মানিক মজুমদার।

চিওড়া ইউনিয়ন যুবদল নেতা তারেকুল ইসলাম জনির সভাপতিত্বে এবং চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদল নেতা ও চিওড়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিফাত হোসেন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিওড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী জাহাঙ্গীর হোসেন,  চিওড়া ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মো: আলাউদ্দিন, সাবেক ফুটবল খেলোয়াড় মেরাডোনা কালু, আব্দুস সালাম, সাংবাদিক আবুল কাশেম মন্ডল, ইউনিয়ন যুবদল নেতা তৌহিদুল ইসলাম শিফন, সাবেক গোলকিপার আবুল হাসেম, ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, টুর্নামেন্ট কমিটির সদস্য আহম্মেদ ইমন, তোফাজ্জল খোন্দকার, সাকিব মজুমদার, মারুফ মজুমদার, মো. রাকিব, শাকিল হোসেন জিতু, মো. নাহিম, শাকিল ইসলাম, সাইমন চৌধুরী ও রাশেদ মজুমদার রাহাতসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে কাজী হাবিব আবু রকিব বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণ ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তোলে। তাই যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে নিয়মিত খেলাধুলার আয়োজন করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে দেলোয়ার হোসেন মজুমদার মাসুম বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও দেশকে ধ্বংস করে দিতে পারে। যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে হলে তাদের খেলার মাঠমুখী করতে হবে। ফুটবলসহ বিভিন্ন খেলাধুলার চর্চা বাড়াতে হবে। এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে তরুণদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা ও সামাজিক বন্ধন তৈরি হয়। তিনি ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

খেলা শেষে চ্যাম্পিয়ন হান্ডা ফুটবল একাদশ ও রানার্সআপ নোয়াপুর ফুটবল একাদশের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

চৌদ্দগ্রামে চিওড়া ৬দলীয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x