যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের নতুন স্পিকার হয়েছেন ডেমোক্রেটিক পার্টির হাকিম জেফরিস। বুধবার (১৮ নভেম্বর) দলটি তাকে স্পিকার পদের জন্য মনোনীত করেছে। বার্তাসংস্থা ডয়েচ ভেলে জানিয়েছে, হাকিম যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ ব্যক্তি হিসেবে স্পিকারের দায়িত্ব নিতে যাচ্ছেন। আজ রুদ্ধদ্বার ভোটাভুটিতে ২৬৫টি ভোটের মধ্যে ২৫২টি ভোট পেয়েছেন তিনি।[TECHTARANGA-POST:24571] আগামী জানুয়ারিতে তার স্পিকারের মেয়াদ শুরু হবে। তিনি বর্তমানে নিউইয়র্ক থেকে নির্বাচিত একজন সাংসদ। গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান পার্টির কাছ থেকে পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ এবং উচ্চকক্ষ সিনেট উভয়ের নিয়ন্ত্রণ নেয় ডেমোক্রেটিক পার্টি। জানুয়ারিতে তারা দায়িত্ব বুঝে পাবে। আর ওই সময় স্পিকার হিসেবেও দায়িত্ব নেবেন হাকিম। সূত্র: ডয়েচে ভেলে
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।