ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

সোনাক্ষীর বিকৃত ছবি প্রকাশ, অভিযুক্তকে কেন মুক্তির নির্দেশ আদালতের?

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিকৃত নগ্ন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর অভিযোগে দিল্লি থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল মুম্বাই পুলিশ। তবে গ্রেফতার ও দিল্লি থেকে মুম্বাইয়ে আনার ক্ষেত্রে আইনি প্রক্রিয়া অনুসরণ না করায় অভিযুক্তকে মুক্তির নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আলোচনায় এসেছে, শুধু তদন্তের স্বার্থে কোনো ব্যক্তিকে হেফাজতে রাখার মতো বিষয়টি।[TECHTARANGA-POST:24046] সোনাক্ষীর অভিযোগ, ভুয়া ও বিকৃত নগ্ন ছবি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করা হচ্ছিল। এ ঘটনায় তদন্তে নামে মুম্বাই পুলিশ। গতকাল শনিবার দিল্লি থেকে দীপক জৈন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তবে আদালতে তোলার পরই মামলায় নতুন মোড় আসে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোনাক্ষী মুম্বাইয়ের বান্দ্রা থানায় এ অভিযোগ করেন। তার অভিযোগ, দিল্লির এক বাসিন্দা তার বিকৃত নগ্ন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশ দিল্লির শাহদরা এলাকার জগৎপুরি থানা-সংলগ্ন এলাকা থেকে দীপক জৈনকে গ্রেফতার করে। পরে তাকে মুম্বাইয়ে নিয়ে যাওয়া হয়।[TECHTARANGA-POST:24044] মুম্বাই পুলিশ অভিযুক্তকে বান্দ্রা আদালতে হাজির করে তিন দিনের পুলিশি হেফাজত চায়। পুলিশের দাবি, সোনাক্ষীর ভুয়া ছবি তৈরিতে ব্যবহৃত ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করতে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তবে পুলিশের আবেদনের বিরোধিতা করেন অভিযুক্তের আইনজীবীরা। তাদের দাবি, গ্রেফতারের আগে দীপককে কোনো নোটিশ দেওয়া হয়নি। কেন তাকে গ্রেফতার করা হচ্ছে, সেটিও স্পষ্ট করে জানানো হয়নি। এমনকি দিল্লি থেকে মুম্বাইয়ে নেওয়ার আগে তাকে স্থানীয় কোনো ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়নি। আদালতও গ্রেফতার ও স্থানান্তরের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন। আদালতের পর্যবেক্ষণ, দিল্লি থেকে গ্রেফতার করা ব্যক্তিকে সরাসরি মুম্বাইয়ের আদালতে হাজির করা যায় না। এ ক্ষেত্রে প্রথমে তাকে দিল্লির নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হয়। গ্রেফতার ও এক স্থান থেকে অন্যস্থানে নেওয়ার ক্ষেত্রে আইনি নিয়ম মানা বাধ্যতামূলক।[TECHTARANGA-POST:24045] আদালত আরও বলেন, শুধু তদন্তের স্বার্থে কাউকে গ্রেফতার করে হেফাজতে রাখা যায় না। তদন্তের প্রয়োজন থাকলেও ব্যক্তির আইনি অধিকার ও গ্রেফতারের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হবে। এসব নিয়ম না মানায় পুলিশের হেফাজতে রাখার আবেদন খারিজ করে অভিযুক্তকে মুক্তির নির্দেশ দেন আদালত। অন্যদিকে, অভিযুক্ত দীপক জৈন তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, তিনি কোনো অন্যায় করেননি। তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। তবে সোনাক্ষীর অভিযোগের বিষয়ে তদন্তের ফল কী হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

সোনাক্ষীর বিকৃত ছবি প্রকাশ, অভিযুক্তকে কেন মুক্তির নির্দেশ আদালতের?