বাংলাদেশ দূতাবাসের ওয়াশিংটন ডিসি মিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে আরও এক বছরের জন্য নিয়োগ পেয়েছেন সাংবাদিক গোলাম মোর্তোজা। সচিব পদমর্যাদায় পূর্বের চুক্তির ধারাবাহিকতায় তাকে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এক আদেশে তাকে আরও এক বছরের জন্য চুক্তিতে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।[TECHTARANGA-POST:24680] এতে বলা হয়, তাকে অন্য যে-কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে ২১ নভেম্বর থেকে ২০২৭ সালের ২০ নভেম্বর পর্যন্ত এক বছর মেয়াদে সচিব পদমর্যাদায় পূর্বের চুক্তির ধারাবাহিকতায় পুনঃচুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। ২০২৪ সালের ১৯ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে তাকে দুই বছরের জন্য চুক্তিতে ওয়াশিংটনে প্রেস মিনিস্টার নিয়োগ দেয়।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।