ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ঝিনাইদহে কৃষককে কুপিয়ে হত্যা

ঝিনাইদহের মহেশপুরে নূর মোহাম্মদ (৪৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের পুড়াদহ মাঠে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত জসিম নামে অপর এক কৃষক পলাতক রয়েছেন। নিহত নূর মোহাম্মদ মহেশপুর উপজেলার মান্দারতলা গ্রামের হানেফ আলীর ছেলে।[TECHTARANGA-POST:23811] স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে পুড়াদহ মাঠসংলগ্ন একটি জমিতে পাকা কলাই কাটছিলেন নিহত নূর মোহাম্মদ ও অভিযুক্ত জসিমসহ কয়েকজন। এ সময় নূর মোহাম্মদের মেয়ের জামাইকে বিদেশে পাঠানো এবং এ-সংক্রান্ত আর্থিক লেনদেন নিয়ে তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে জসিম হাতে থাকা হাসুয়া দিয়ে নূর মোহাম্মদের মাথা, ঘাড়, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপ দেন।[TECHTARANGA-POST:23810] গুরুতর আহত তাঁকে স্থানীয় লোকজন ও স্বজনেরা যশোর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে নূর মোহাম্মদের মৃত্যু হয়। এ বিষয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম।

ঝিনাইদহে কৃষককে কুপিয়ে হত্যা