চট্টগ্রামের বাঁশখালীতে শ্বশুরবাড়ি থেকে এক ব্যক্তির ঝুলন্ত এবং একই কক্ষ থেকে তার ৭ মাস বয়সী যমজ দুই কন্যাশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্ত্রী, শাশুড়ি ও শ্যালিকাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকাল ৪ টার দিকে উপজেলার পুইছড়ি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মধ্যম পুইছড়ি মওলার পাড়া বদি আলমের বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।[TECHTARANGA-POST:23903] মৃত ওই ব্যক্তির নাম মো. জাহেদ হোসেন (৫৫)। তিনি চাম্বল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বদিউল আলমের পুত্র। নিহত দুই যমজ কন্যাসন্তান হলো—জাসিয়া জান্নাত ও জারিন জান্নাত (৭ মাস)। আরও পড়ুনআরও পড়ুনজামায়াত কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ, জড়িতদের গ্রেফতারে আলটিমেটাম বাবা-মেয়েদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার উপ পরিদর্শক মো. কাউসার।[TECHTARANGA-POST:23902] স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি পারিবারিক অনুষ্ঠান নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে তর্কাতর্কি হয়। জুমার পরে জাহেদের স্ত্রী আফিয়া একটি সামাজিক অনুষ্ঠানে গেলে দুই যমজ সন্তান ও তার স্বামী-স্ত্রীর বাপের বাড়িতে অবস্থান করে। বিকাল চারটার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতের স্ত্রী আফিয়া বেগম জানান, শুক্রবার বেলা ১২টার দিকে তিনি পরিবারের অন্য সদস্যদের নিয়ে একটি অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল। যাওয়ার সময় যমজ দুই মেয়েকে সঙ্গে নিতে চাইলে স্বামী জাহেদ নিষেধ করেন। তাই ওদের রেখে যান। বিকালে বাড়ি ফিরে তারা দেখতে পান ঘরের চতুর্দিকে দরজা-জানালা সব বন্ধ। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন এবং পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।[TECHTARANGA-POST:23901] এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ বা মানসিক হতাশা থেকে পিতা তার দুই যমজ কন্যাসন্তানকে শ্বাসরোধ করে হত্যার পর নিজে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা উদঘাটন হতে পারে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।