গাঁদা ফুলের বেণি এই জগৎ যেন গাঁদা ফুলের বেণি তার নির্জন ছায়ায় ডুবে আছে মোহডাঙা গ্রামগুলি এখানে তোমার চোখে রাত্রিশেষে যেই আলো ফোটে সেই আলোর শরীরে ছড়িয়ে রাখি আমাদের না বলা কথাগুলো তোমাকে দেখে কাঁটার গায়ে হেসে ওঠে ঘুমন্ত কাশফুলও প্রতিদিন প্রতিদিন একটু একটু করে হলদে দেয়ালের অভ্যন্তরে ঢুকে পড়ছি। নিঃসঙ্গ আঁধারের সিঁড়ি বেয়ে বেয়ে নিচে নামছি। স্মৃতিশূন্য মানুষগুলো দেখছি স্ফুলিঙ্গের গয়নায়, তাঁদের অজস্র জ্বলজ্বলে চোখ থেকে ছিটকে আসছে ভালুকের ছায়ার মতো বর্শা, বর্শাগুলো জমিয়ে রাখছি মৌন কামারশালায়। সমুদ্র দেখার আগে সমুদ্র দেখার আগে দুঃখগুলো জমা রাখো শবাগারে বকুলের ঘ্রাণে তারা মিশে থাক অন্ধকারে ভাসিয়ে নিক অতীত কালের নদী ভাঙা পানির তোড়ে তুমি দেখো ঘুমন্ত জাহাজের রং সমুদ্র দেখার আগে মুছে ফেল নিজেকে ধ্বস্ত স্মৃতির ধূসর আকাশে ফিরে আসো ধীরে ধীরে ফিরে আসো নতুন মেঘের মতো ছায়া ফেল মৃন্ময়ীর মুখে গভীর জলের ধ্বনি মিশুক আঁধারে অনুরাগ ফুটুক প্রেয়সী চোখে তুমি আছ আমাদের শুকানো নদীর ম্যাপে ফিরে আসো বৃষ্টির ঘ্রাণ আর নদীভাঙন শেষে সর্বহারা মানুষের মনে মধুরিমা স্বপ্নে দেখা ভেসে যাওয়া ধূসর বাঞ্ছাতরি যদি ভেড়ে তোমাদের ঘাটে, আমাকে জাগিও, রোদফোটা উড়ন্ত পালকে। বিস্তীর্ণ সবুজে নেমে শরীরে ফিরছে মুগ্ধ জলের গান, খুলে পড়ছি নিস্তব্ধ মাঠের ভেঙে পড়া সীমা, ওখানে তোমাকেই দেখছি মধুরিমা।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।