ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বাবুগঞ্জে নদীভাঙন রোধে স্থায়ী বেড়িবাঁধের দাবি

বরিশালের বাবুগঞ্জে সুগন্ধা নদীর ভয়াবহ ভাঙন প্রতিরোধ ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার সকালে উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামে নদীভাঙনকবলিত এলাকায় প্রায় এক কিলোমিটারজুড়ে এ কর্মসূচি পালিত হয়। সরকারি আবুল কালাম কলেজ থেকে চরসাধুকাঠি ফাজিল মাদ্রাসা পর্যন্ত এ মানববন্ধনে নারী, পুরুষ, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় নদীভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান তারা।[TECHTARANGA-POST:23987] মানববন্ধনে মো. মাইনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন বরিশাল জেলা (দক্ষিণ) যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাইনুল ইসলাম শিহাব মোল্লা, দেহেরগতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ মো. এরশাদ হোসাইন, চরসাধুকাঠি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রাজ্জাক ও মানববন্ধন আয়োজক কমিটির আহ্বায়ক সুজন মুন্না। বক্তারা বলেন, সুগন্ধা নদীর অব্যাহত ভাঙনে ইতোমধ্যে এলাকার অসংখ্য বসতবাড়ি, রাস্তাঘাট, আবাদি জমি ও বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙন অব্যাহত থাকলে আরও বহু পরিবার ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে পড়বে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রতিনিয়ত আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।[TECHTARANGA-POST:23986] তারা আরও বলেন, নদীভাঙনের ঝুঁকিতে রয়েছে সরকারি আবুল কালাম কলেজ, কলেজের অ্যাকাডেমিক ভবন, ছাত্রাবাস ও মসজিদ, জামেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়, ২৯ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেহেরগতি ইউনিয়ন পরিষদ ভবন, চরসাধুকাঠি ফাজিল মাদ্রাসা, হেফজখানা, নুরানি শাখা ও মসজিদ এবং উত্তর রাকুদিয়া বাইতুল আমান জামে মসজিদ। এছাড়া বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা-বরিশাল মহাসড়কের সঙ্গে যোগাযোগের গুরুত্বপূর্ণ সড়কটিও ভাঙনের হুমকিতে রয়েছে। একই সঙ্গে আবাদি জমি, ফসল, বাড়িঘর, পুকুর, জলাশয় ও বিদ্যুৎসংযোগ ব্যবস্থা মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।[TECHTARANGA-POST:23984] বক্তারা বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (দোয়ারিকা সেতু) থেকে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত সুগন্ধা নদীর পশ্চিম পাড়ে জরুরি ভিত্তিতে নদীশাসন, স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ ও প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নের দাবি জানান।

বাবুগঞ্জে নদীভাঙন রোধে স্থায়ী বেড়িবাঁধের দাবি