ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

গজারিয়ায় মহাসড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা, ফায়ার সার্ভিসের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক

মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাছ কেটে ফেলে অবরোধ সৃষ্টির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গাছটি অপসারণ করলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত সোয়া ৩টার দিকে উপজেলার আলীপুরা এলাকায় মহাসড়কের ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে। মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, রাত সোয়া ৩টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে গজারিয়া ফায়ার স্টেশনে খবর আসে, আলীপুরা এলাকায় দুর্বৃত্তরা গাছ কেটে মহাসড়কে ফেলে অবরোধ সৃষ্টি করেছে।[TECHTARANGA-POST:24765] খবর পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে আধুনিক সরঞ্জামের সাহায্যে সড়কে পড়ে থাকা গাছটি অপসারণ করা হয়। এতে অল্প সময়ের মধ্যেই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম আরও জানান, যেকোনো অগ্নিকাণ্ড বা জরুরি দুর্ঘটনায় দ্রুত সেবা পেতে ফায়ার সার্ভিসের হটলাইন ১০২ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

গজারিয়ায় মহাসড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা, ফায়ার সার্ভিসের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক