ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

অনলাইন প্রতারণায় উদ্বিগ্ন দক্ষিণ-পূর্ব এশীয় নেতারা

অনলাইন প্রতারণার হার বেড়ে যাওয়ায় দক্ষিণ-পূর্ব এশিয়ার নেতারা এবং যুক্তরাষ্ট্র ও চীনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীদার দেশগুলোর প্রতিনিধিরা অব্যাহত হুমকির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এই প্রতারণা মাধ্যমে এশিয়া থেকে শুরু করে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের কাছ থেকে শত শত কোটি ডলার হাতিয়ে নেওয়া হয়েছে। আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠেয় ‘অ্যাসোসিয়েশন অফ সাউথইস্ট এশিয়ান নেশনস’ (আসিয়ান)-এর বার্ষিক শীর্ষ সম্মেলনে বিষয়টি অগ্রাধিকার পাবে। এই সম্মেলনে এশীয় ও পশ্চিমা দেশগুলোর নেতারাও অংশ নেবেন।[TECHTARANGA-POST:23825] বর্তমানে ১১টি দেশের জোট ‘আসিয়ান’-এর ঘূর্ণায়মান সভাপতিত্ব করছে ফিলিপাইন। দারিদ্র্যপীড়িত এই অঞ্চলের অপরাধী গোষ্ঠীগুলো প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি মানবপাচারের মতো পথ অবলম্বন করে তাদের অবৈধ ও লাভজনক কর্মকাণ্ড বিশ্বের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে দিয়েছে। আসিয়ান জোটের নেতারা তাদের সম্মেলনের পর প্রকাশিতব্য একটি যৌথ বিবৃতির খসড়ায় ‘অনলাইন জালিয়াতি কেন্দ্র (স্ক্যাম সেন্টার) থেকে পরিচালিত কার্যক্রম এবং মানবপাচারের মতো অপরাধমূলক কর্মকাণ্ডেরে বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করবেন। তারা স্বীকার করেছেন, ‘অপরাধী চক্রগুলো এখন ডিজিটাল ও অন্যান্য উন্নত প্রযুক্তি এবং ডিজিটাল আর্থিক প্ল্যাটফর্মগুলোকে আরও কৌশলী উপায়ে ব্যবহার করছে। এমন পরিস্থিতিতে আর্থিক ও ডিজিটাল ব্যবস্থাকে শক্তিশালী করা প্রয়োজন। এছাড়াও জালিয়াতি কেন্দ্রগুলোর কারণে মানুষের ওপর যে ভয়াবহ মানবিক বিপর্যয় নেমে আসছে, তাও তারা উল্লেখ করেছেন।[TECHTARANGA-POST:23824] দক্ষিণ-পূর্ব এশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে ফিলিপাইন ও কম্বোডিয়াসহ বিভিন্ন দেশে গড়ে ওঠা অনলাইন জালিয়াতি কেন্দ্রগুলোতে অনেক কর্মীকে নিয়োগকারী চক্রের মাধ্যমে প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এসব কর্মীরা যখন সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন বা নির্দেশ অমান্য করেছেন, তখন তাদের হুমকি দেওয়া হয়েছে, এমনকি নির্যাতনও করা হয়েছে। যৌথ বিবৃতির খসড়ায় নেতারা জানিয়েছেন, তথ্য আদান-প্রদান ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার করার পাশাপাশি তারা ‘হুমকি বিষয়ক মূল্যায়ন ও সর্বোত্তম কর্মপদ্ধতিগুলো’ একে অপরের সঙ্গে শেয়ার করার ওপর জোর দেবেন। এছাড়া, জালিয়াতি কেন্দ্রগুলো নির্মূল করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানাবেন। তবে এ বিষয়ে তারা বিস্তারিত কিছু বলেননি। চলতি বছরের জুলাইয়ে জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক কার্যালয় (ইউএনওডিসি) এক প্রতিবেদনে জানিয়েছে, দক্ষিণ-পূর্ব এশিয়াভিত্তিক অপরাধী গোষ্ঠীগুলো কীভাবে সমন্বিত নেটওয়ার্ক ও প্রযুক্তি ব্যবহার করে অন্যান্য অঞ্চলে তাদের কার্যক্রম বিস্তার করছে। প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে এসব জালিয়াতির কারণে আনুমানিক ৮৮.৩ বিলিয়ন থেকে ১১৪.১ বিলিয়ন ডলারের সম্মিলিত ক্ষতি হয়েছে। জাতিসংঘের প্রতিবেদনে আরও বলা হয়েছে, অপরাধীরা নতুন প্রযুক্তি ব্যবহার করে বৈশ্বিক আর্থিক ব্যবস্থার মাধ্যমে অর্থ পাচার করছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কাজে লাগিয়ে বিশ্বজুড়ে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে। পূর্ব এশিয়ার অপরাধী চক্রগুলো ম্যালওয়্যার, জেনারেটিভ এআই এবং ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে যৌন চাঁদাবাজি ও শোষণের মতো কর্মকাণ্ড চালাচ্ছে। ফলে সরাসরি শারীরিক নির্যাতনের পাশাপাশি লাইভস্ট্রিমের মাধ্যমেও নির্যাতনের ঝুঁকি বাড়ছে।[TECHTARANGA-POST:23822] প্রতিবেদনে আরও বলা হয়েছে, যৌন শিল্পে পাচারের পাশাপাশি ভুক্তভোগীদের গৃহস্থালি দাসত্ব, জোরপূর্বক ভিক্ষাবৃত্তি এবং বাধ্যতামূলক শ্রমের মতো বিভিন্ন ধরনের শোষণের শিকার হতে হচ্ছে। ম্যানিলায় অনুষ্ঠেয় পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনের নেতারা ‘অনলাইন প্রতারণার মূল কারণ ও এর সাথে সম্পর্কিত অন্যান্য বিষয়গুলো’ মোকাবিলার প্রয়োজনীয়তার ওপর জোর দেবেন। এর মধ্যে দারিদ্র্য, সামাজিক সুরক্ষামূলক ব্যবস্থার অভাব, সেকেলে জাতীয় আইন, সরকারি ও বেসরকারি খাতের মধ্যে সমন্বয়ের ঘাটতি, দুর্নীতি এবং সীমিত অর্থনৈতিক সুযোগ উল্লেখযোগ্য। তারা বিশেষভাবে উল্লেখ করবেন, অনলাইন প্রতারণা মোকাবিলায় সরকারের গৃহীত পদক্ষেপগুলোকে অবশ্যই আন্তর্জাতিক আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস।

অনলাইন প্রতারণায় উদ্বিগ্ন দক্ষিণ-পূর্ব এশীয় নেতারা