ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান ডিএসসিসি প্রশাসকের

মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। কলেজজীবনের প্রথম দুই বছর ভবিষ্যৎ গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসময়ে পড়াশোনার পাশাপাশি নিয়ম-শৃঙ্খলা, নৈতিকতা ও দেশপ্রেমের চর্চা করতে হবে বলেও জানান তিনি।[TECHTARANGA-POST:24498] বুধবার রাজধানীর ডেমরায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের নিজস্ব খেলার মাঠের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় আগামী এক সপ্তাহের মধ্যে রাজধানীর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের জন্য মাতুয়াইলে নতুন খেলার মাঠ নির্মাণের কাজ শুরু হবে বলেও ঘোষণা দেন ডিএসসিসি প্রশাসক। অনুষ্ঠানে সংরক্ষিত নারী আসনের এমপি শিরীন সুলতানা, ঢাকা-৫ আসনে বিএনপির প্রধান সমন্বয়ক নবীউল্লাহ নবীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান ডিএসসিসি প্রশাসকের