ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

রাজশাহী চিনিকলে আখমাড়াই শুরু, ৩৭০০ টন চিনি উৎপাদনের লক্ষ্য

রাজশাহী চিনিকলে ৬২তম আখমাড়াই মৌসুম শুরু হয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের মৌসুমে ৭০ হাজার টন আখ মাড়াই করে ৩ হাজার ৭০০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে চিনিকল কর্তৃপক্ষ। আজ শুক্রবার বিকেলে চিনিকলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য (এমপি) শফিকুল ইসলাম মিলন।[TECHTARANGA-POST:23859] রাজশাহী চিনিকল কর্তৃপক্ষ জানায়, ২০২৫-২৬ রোপণ মৌসুমে মিলের অধীনে ৫ হাজার ৬১৯ জন নিবন্ধিত আখচাষি ৫ হাজার ৫৪৪ একর জমিতে আখ আবাদ করেছেন। তাঁদের উৎপাদিত আখ দিয়েই চলতি মৌসুমের মাড়াই কার্যক্রম শুরু হয়েছে। নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জিত হলে জাতীয় চিনি উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করছে কর্তৃপক্ষ।[TECHTARANGA-POST:23858] অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাছুমা আক্তার জাহান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের সচিব মো. মুজিবুর রহমান, যুগ্ম সচিব মো. সাইফুর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বেলায়েত হোসেন এবং পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন।

রাজশাহী চিনিকলে আখমাড়াই শুরু, ৩৭০০ টন চিনি উৎপাদনের লক্ষ্য