আন্তর্জাতিক জাহাজ চলাচল ও বন্দর স্থাপনার নিরাপত্তা নিশ্চিতকরণে ইন্টারন্যাশনাল শিপ অ্যান্ড পোর্ট ফ্যাসিলিটি সিকিউরিটি (আইএসপিএস) কোড যথাযথভাবে বাস্তবায়ন ও প্রতিপালন হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছে ইউএস কোস্টগার্ডের পরিদর্শন টিম। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কোডের আওতায় প্রবেশ নিয়ন্ত্রণ, নজরদারি, নিরাপত্তা তদারকি, ঝুঁকি মূল্যায়ন, সাইবার নিরাপত্তা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন কার্যকর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করায় এই সন্তোষ প্রকাশ করেন টিমের সদস্যরা। [TECHTARANGA-POST:25035] সোমবার (২৩ নভেম্বর) ইউএস কোস্ট গার্ড- জিআই ইন্টারন্যাশনাল পোর্ট সিকিউরিটি টিমের সদস্যরা চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেন। সকাল ৮টা থেকে দুপুর একটা পর্যন্ত প্রতিনিধি দল বন্দরের অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম, বিভিন্ন জেটি ও টার্মিনাল এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ ছাড়া বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে বন্দরের নিরাপত্তা কাঠামো, আইএসপিএস কোড বাস্তবায়ন এবং গৃহীত নিরাপত্তামূলক কার্যক্রমের ওপর আনুষ্ঠানিক ব্রিফিং করা হয়। আরও পড়ুনআরও পড়ুনবাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত[TECHTARANGA-POST:25034] ব্রিফিংয়ে বলা হয়, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের প্রধান সামুদ্রিক প্রবেশদ্বার এবং দেশের বৈদেশিক বাণিজ্য, আমদানি-রপ্তানি ও অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্যতম চালিকাশক্তি। জাতীয় অর্থনীতিতে কৌশলগত গুরুত্বের পাশাপাশি আন্তর্জাতিক সমুদ্রবাণিজ্যে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে এ বন্দরের নিরাপদ, সুরক্ষিত ও নিরবচ্ছিন্ন কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউএস কোস্টগার্ড টিমের পরিদর্শন ও পর্যবেক্ষণের ‘জিরো অবজারভেশন’ সনদ প্রদান তারই প্রতিফলন।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।