সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের (এসবিজি) টাইটেল স্পন্সরে ঢাকায় আজ এশিয়া কাপ টি-২০ ব্লাইন্ড ক্রিকেট শুরু হচ্ছে। এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ২০ নভেম্বর পর্যন্ত এ আসর চলবে। বাংলাদেশে এবারই প্রথম ব্লাইন্ড এশিয়া কাপ হচ্ছে। গতকাল বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা হয়। [TECHTARANGA-POST:24017] ট্রফি উন্মোচন ছাড়াও টুর্নামেন্টের প্রামাণ্যচিত্র দেখানো হয়। বাংলার ঐতিহ্যবাহী গান, লোকনৃত্য, আঞ্চলিক সুর ও দেশাত্মবোধক দলীয় পরিবেশনায় অংশ নেয় বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের শিশুরা। বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের আয়োজনে এবং ওয়ার্ল্ড ব্লাইন্ড ক্রিকেটের অন্তর্ভুক্তিতে এই আন্তর্জাতিক আসরে দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটারদের দক্ষতা, শৃঙ্খলা ও দৃঢ়তাকে তুলে ধরা হয়েছে। স্বাগতিক বাংলাদেশ, ভারত, আফগানিস্তান, পাকিস্তান ও শ্রীলঙ্কা টুর্নামেন্টে অংশ নিচ্ছে।[TECHTARANGA-POST:24016] অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া সচিব মো. মাহফুজুল আলম খান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিজিক্যাল চ্যালেঞ্জ কমিটির পরিচালক ও চেয়ারম্যান এস এম আবদুল্লাহ আল ফুয়াদ। অন্যদের মধ্যে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের পরিচালক (গেমস) ব্যারিস্টার মাহিন এস রহমান, ওয়ার্ল্ড ব্লাইন্ড ক্রিকেটের সভাপতি ও পাকিস্তানের ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান সৈয়দ সুলতান শাহ এবং বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মাহবুব রহমান। টুর্নামেন্টের অফিশিয়াল স্পোর্টস ও টি স্পোর্টস এবং ইউটিউব চ্যানেল থেকে ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।