ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বৈরী আবহাওয়ায় সেন্ট মার্টিন রুটে বৃহস্পতিবার জাহাজ চলাচল বন্ধ

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সাগর উত্তাল রয়েছে। এর ফলে কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান জানান, বৈরী আবহাওয়ার কারণে জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়ার পরিস্থিতির উন্নতি হলে জাহাজ চলাচল করবে।[TECHTARANGA-POST:24546] গত ৫ নভেম্বর কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ জেটিঘাট থেকে সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচল করছে। ১২০ কিলোমিটার সাগরপথ পাড়ি দিয়ে ৮ থেকে ৯ ঘণ্টা সময় লাগে জাহাজ দ্বীপে পৌঁছাতে।

বৈরী আবহাওয়ায় সেন্ট মার্টিন রুটে বৃহস্পতিবার জাহাজ চলাচল বন্ধ