বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের জন্য সর্বজনীন পেনশন স্কিমে কৃষক, শ্রমিক, ক্ষুদ্র, মাঝারি ও বড় ব্যবসায়ীসহ বেসরকারি খাতে কর্মরত এবং প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধার বাইরে থাকা যে কেউ অংশ নিতে পারবেন। ১৮ থেকে ৫০ বছর বয়সি নাগরিকরা এ স্কিমে যুক্ত হতে পারবেন। ৬০ বছর বয়স থেকে তারা নির্ধারিত হারে পেনশন পাবেন বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং নারী ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ.জেড.এম. জাহিদ হোসেন। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে আয়োজিত সর্বজনীন পেনশন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।[TECHTARANGA-POST:25456] সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন বলেন, সরকারের এ উদ্যোগ দিনাজপুরের প্রতিটি এলাকায় ছড়িয়ে দিতে চাই। এ লক্ষ্যে সরকারি ও বেসরকারি পর্যায়ের প্রায় ৪৫টি ব্যাংকের সঙ্গে পেনশন কর্তৃপক্ষের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। তিনি বলেন, সর্বজনীন পেনশন স্কিমের উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করা গেলে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ জীবনের শেষ সময়ে আর্থিক সচ্ছলতা ও নিরাপত্তা পাবেন। তিনি আরও বলেন, প্রতিবন্ধী শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষক প্রয়োজন। আর দক্ষ শিক্ষক তৈরি করতে প্রয়োজন মানসম্মত বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান। বর্তমানে মিরপুরে এ ধরনের মাত্র একটি কলেজ রয়েছে। সরকার এখন দেশের চারটি বিভাগে চারটি কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে।আরও পড়ুনআরও পড়ুন‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় কথিত দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেফতার সমাজকল্যাণমন্ত্রী বলেন, এসব কলেজের মাধ্যমে প্রতিবন্ধী শিশুদের শিক্ষাদানে দক্ষ শিক্ষক তৈরি করা হবে। পাশাপাশি দেশের প্রতিটি জেলা ও উপজেলা শহরে মানসম্মত প্রতিবন্ধী বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। নির্ধারিত মান বজায় রেখে এসব প্রতিষ্ঠান গড়ে তোলা হবে।[TECHTARANGA-POST:25455] দিনাজপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শরীফ নজরুল ইসলাম, দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস.এম. হাবিবুল হাসান প্রমুখ। মেলার উদ্বোধন শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথি বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় সরকারি ও বেসরকারি পর্যায়ের ৫০টি স্টল রয়েছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।