ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

চট্টগ্রামে এস আলমের প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়া মাঠ উদ্ধার

চট্টগ্রাম নগরের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার আলোচিত বালুর মাঠে আর অবৈধ স্থাপনা থাকছে না। গতকাল রোববার অভিযান চালিয়ে সেখান থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। প্রায় এক একর জমির মাঠটি এস আলম গ্রুপের একটি প্রতিষ্ঠানের নামে বরাদ্দ দেওয়া হয়েছিল।[TECHTARANGA-POST:24151] চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এই অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন সিডিএর স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) হামীমুন তানজীন। উচ্ছেদ করা স্থাপনার মধ্যে ছিল রয়ালস অটো কেয়ার নামের গ্যারেজ, ফার্ম ভিলে সুইটস অ্যান্ড বেকারস, এমিগো স্পোর্টস সেন্টার (টার্ফ ও ক্লাব), নিউ রাহি ফার্নিচার মার্ট, কয়েকটি গ্যারেজ শেড, জুসবার, গুদাম এবং ৮-১০টি টং দোকান। হামীমুন তানজীন জানান, এমিগো স্পোর্টস সেন্টারের জেনারেটর রুম এবং চৌধুরী সুপার শপের মালপত্র সরিয়ে নিতে দুদিন সময় দেওয়া হয়েছে।[TECHTARANGA-POST:24150] গতকাল গিয়ে দেখা যায়, বালুর মাঠের প্রায় এক একর জায়গাজুড়ে গড়ে তোলা নীল ও সবুজ রঙের টিনের ছাউনি দেওয়া স্থাপনাগুলো পে-লোডার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে। কৃত্রিম ঘাসের ফুটবল টার্ফের চারপাশের ইটের দেয়ালও গুঁড়িয়ে দেওয়া হয়। সড়কের পাশে থাকা বেকারি ও অন্যান্য স্থাপনা ভাঙার সময় চারপাশ ধুলায় আচ্ছন্ন হয়ে পড়ে।

চট্টগ্রামে এস আলমের প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়া মাঠ উদ্ধার