ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

রমজান উপলক্ষে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলো

আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে খেজুর, অরেঞ্জ (মাল্টা) ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে রবিবার মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এই সভা অনুষ্ঠিত হয়েছে।[TECHTARANGA-POST:24090] মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে খেজুর আমদানির ক্ষেত্রে ২০২৭ সালের ১০ মার্চ পর্যন্ত বিদ্যমান কাস্টমস শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।[TECHTARANGA-POST:24088] এ ছাড়া ২০২৭ সোলের ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি মেয়াদে এইচএস কোড ০৮০৫১০৯০ ভুক্ত অরেঞ্জ (মাল্টা) ও এইচএস কোড ০৮০৮১০৯০ ভুক্ত আপেল আমদানিতে বিদ্যমান মোট করভার ১২১.৭৮ শতাংশের পরিবর্তে ৬১ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

রমজান উপলক্ষে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলো