ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

প্রধানমন্ত্রীর লালমনিরহাট সফর ঘিরে কুড়িগ্রামে বিএনপির আনন্দ মিছিল

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামীকাল বৃহস্পতিবার লালমনিরহাট সফর উপলক্ষে কুড়িগ্রামে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। বুধবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মিছিলটি শহরের সবুজপাড়ায় জেলা বিএনপির কার্যালয় থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু ও হাসিবুর রহমান হাসিব এবং জেলা যুবদলের ভারপ্রাপ্ত সহসভাপতি নাসিম পারভেজ তারা।[TECHTARANGA-POST:24493] বক্তারা আগামীকাল বৃহস্পতিবার সকালে লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান। তার সফর সফল করতে এবং জনসভায় যথাসময়ে উপস্থিত থাকতে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। কর্মসূচিতে জেলা বিএনপির পাশাপাশি যুবদল, ছাত্রদল, মহিলাদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন। সমাবেশ থেকে বৃহস্পতিবার সকাল নয়টায় লালমনিরহাটের উদ্দেশে রওনা হয়ে প্রধানমন্ত্রীর জনসভায় অংশ নেওয়ার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান জেলা বিএনপির নেতারা।

প্রধানমন্ত্রীর লালমনিরহাট সফর ঘিরে কুড়িগ্রামে বিএনপির আনন্দ মিছিল