বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতিস্বরূপ ৩৫ প্রতিষ্ঠানকে পুরস্কৃত করল দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) আইসিএবি। সার্বিকভাবে বিএসআরএম স্টিলসের প্রতিবেদনকে এ বছরের সেরা বার্ষিক প্রতিবেদন হিসেবে পুরস্কার দিয়েছে আইসিএবি। প্রতিষ্ঠানটি উৎপাদন খাতেও গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে। আজ শনিবার রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে মনোনীত প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান। আইসিএবির সভাপতি সাব্বীর আহমেদ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।[TECHTARANGA-POST:25447] খাতভিত্তিক পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠান এ বছর বেসরকারি ব্যাংক খাতে যৌথভাবে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে শাহজালাল ইসলামী এবং ব্র্যাক ব্যাংক। যৌথভাবে সিলভার অ্যাওয়ার্ড পেয়েছে ব্যাংক এশিয়া এবং ইস্টার্ন ব্যাংক। ঢাকা ব্যাংক পেয়েছে ব্রোঞ্জ অ্যাওয়ার্ড। সার্টিফিকেট অব মেরিট অর্জন করেছে সিটি, প্রাইম এবং ডাচ্-বাংলা ব্যাংক। আর্থিক প্রতিষ্ঠান খাতে ব্রোঞ্জ অ্যাওয়ার্ড পেয়েছে আইডিএলসি ফাইন্যান্স এবং সার্টিফিকেট অব মেরিট পেয়েছে আইপিডিসি ও ডিবিএইচ। উৎপাদন খাতে সিলভার অ্যাওয়ার্ড পেয়েছে ওয়ালটন হাই-টেক। ব্রোঞ্জ অ্যাওয়ার্ড পেয়েছে করেছে বিএসআরএম লিমিটেড। এছাড়া সার্টিফিকেট অব মেরিট পেয়েছে ম্যারিকো বাংলাদেশ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো এবং আরএকে সিরামিকস। বিদ্যুৎ ও জ্বালানি খাতে সার্টিফিকেট অব মেরিট পেয়েছে সামিট পাওয়ার এবং ইউনাইটেড পাওয়ার। বহুমুখী কোম্পানি খাতে সার্টিফিকেট অব মেরিট অর্জন করেছে এসিআই লিমিটেড। সাধারণ বিমায় গোল্ড, সিলভার এবং ব্রোঞ্জ অ্যাওয়ার্ড পেয়েছে যথাক্রমে রিলায়েন্স, গ্রিন ডেল্টা এবং সেনা ইন্স্যুরেন্স। জীবন বিমা বিভাগে সিলভার অ্যাওয়ার্ড পেয়েছে ন্যাশনাল লাইফ। এনপিও/এনজিও খাতে গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে ব্র্যাক, সিলভার অ্যাওয়ার্ড শক্তি ফাউন্ডেশন এবং ব্রোঞ্জ অ্যাওয়ার্ড পেয়েছে সাজেদা ফাউন্ডেশন। এছাড়া সার্টিফিকেট অব মেরিট পেয়েছে সোশ্যাল মার্কেটিং কোম্পানি, কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার এবং সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস। যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতে গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে রবি এবং ব্রোঞ্জ অ্যাওয়ার্ড গ্রামীণফোন। সেবা খাত বিভাগে সার্টিফিকেট অব মেরিট অর্জন করেছে ইউনিক হোটেল। কৃষি খাত খাতে ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে এসিআই ফরমুলেশনস। বিশেষায়িত বিভাগে প্রাতিষ্ঠানিক সুশাসন ইস্যুতে গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক, সিলভার অ্যাওয়ার্ড আইডিএলসি ফাইন্যান্স এবং ব্রোঞ্জ অ্যাওয়ার্ড পেয়েছে আরএকে সিরামিকস। এছাড়া সার্টিফিকেট অব মেরিট পেয়েছে সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক এবং রেকিট বেনকিজার। সমন্বিত প্রতিবেদন বিভাগে আইডিএলসি, আইপিডিসি এবং শাহজালাল ইসলামী ব্যাংক যথাক্রমে গোল্ড, সিলভার এবং ব্রোঞ্জ অ্যাওয়ার্ড পেয়েছে। এছাড়া সার্টিফিকেট অব মেরিট পেয়েছে ব্র্যাক ব্যাংক, ব্যাংক এশিয়া এবং ওয়ালটন।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।